ক্রিকেট

অপরিবর্তিত একাদশ নিয়ে ব্যাটিংয়ে বাংলাদেশ

বাংলাদেশ ক্রিকেট দলের ক্রিকেটাররা মাঠে সাক্ষাৎকারে অংশ নিচ্ছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশ ক্রিকেট দলের ক্রিকেটাররা অপরিবর্তিত একাদশ নিয়ে ব্যাটিংয়ে মাঠে সাক্ষাৎকারে অংশ নিচ্ছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

টি-টুয়েন্টিতে টানা পাঁচ জয়ের লক্ষ্যে আয়ারল্যান্ডের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। তিন ম্যাচের টি-টুয়েন্টি সিরিজের দ্বিতীয়টিতে টস জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠিয়েছে সফরকারীরা। টাইগার একাদশে কোন পরিবর্তন আনা হয়নি।

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে দুপুর ২টায় শুরু হবে ম্যাচ। ২০ ওভারের ক্রিকেটে অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, ইংল্যান্ডের মতো দলকে হারানোর পর এখন আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজ জয়ের হাতছানি।

ওয়ানডে সিরিজে হারের পর টি-টুয়েন্টি সিরিজে অধিনায়ক অ্যান্ড্রু ব্যালবির্নের পরিবর্তে ছোট ফরম্যাটের প্রথম ম্যাচ থেকে নেতৃত্ব দিচ্ছেন পল স্টার্লিং।

বাংলাদেশ একাদশ: সাকিব আল হাসান (অধিনায়ক), নাজমুল হোসেন শান্ত, রনি তালুকদার, লিটন দাস, তাওহিদ হৃদয়, শামীম পাটোয়ারী, মেহেদী হাসান মিরাজ, আসকিন আহমেদ, নাসুম আহমেদ, মোস্তাফিজুর রহমান ও হাসান মাহমুদ।

বিষয়:চট্টগ্রাম টি-টুয়েন্টি সিরিজ বাংলাদেশ-আয়ারল্যান্ড সাকিব সিরিজ জয়

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…