চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সবার আগে ফাইনালে চট্টগ্রাম, হেরেও সুযোগ থাকছে রাজশাহীর

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:৫৬ অপরাহ্ণ ২০, জানুয়ারি ২০২৬
ক্রিকেট, স্পোর্টস
A A

বিপিএলের প্রথম কোয়ালিফায়ারে দাপুটে বোলিংয়ের পর ব্যাটেও দুর্দান্ত চট্টগ্রাম র‌য়্যালস। রাজশাহী ওয়ারিয়র্সকে ১৩৩ রানে থামিয়ে জয় তুলে নিয়েছে ৬ উইকেটে। তাতে সবার আগে ফাইনালের টিকিট কেটেছে চট্টগ্রাম। হারলেও আসর থেকে ছিটকে যায়নি রাজশাহী। আরও একটি সুযোগ থাকছে তাদের সামনে।

দ্বিতীয় কোয়ালিফায়ারে সিলেট টাইটানসকে হারাতে পারলে ফাইনালের টিকিট কাটতে পারবে নাজমুল হোসেন শান্তর দল। বুধবার মিরপুরে সন্ধ্যা ৬টায় গড়াবে ম্যাচটি। জয়ী দল শুক্রবার ফাইনালে মুখোমুখি হবে চট্টগ্রামের।

মঙ্গলবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আসরের প্রথম কোয়ালিফায়ারে টসে জিতে রাজশাহীকে ব্যাটে আমন্ত্রণ জানান চট্টগ্রাম অধিনায়ক শেখ মেহেদী। নির্ধারিত ২০ ওভার শেষে সবকটি উইকেট হারিয়ে ১৩৩ রানের সংগ্রহ গড়ে রাজশাহী। জবাবে নেমে ৩ বল হাতে রেখে জয় নিশ্চিত করে চট্টগ্রাম।

রানতাড়ায় চট্টগ্রামকে ভালো শুরু এনে দেনে নাঈম শেখ ও মির্জা তাহির বেগ। উদ্বোধনীতে দুজনে মিলে তোলেন ৬৪ রান। ৩৮ বলে ৩০ রান করে নাইম আউট হলে জুটি ভাঙে। ৯৮ রানে দ্বিতীয় উইকেট হারায় চট্টগ্রাম। ১৪ বলে ২০ রান করে ফিরে যান হাসান নাওয়াজ। দলীয় ১১২ রানে ফিরে যান আসিফ আলি। ৮ বলে ১১ রান করেন।

১২৪ রানে চতুর্থ উইকেট হারায় চট্টগ্রাম। মির্জা তাহির বেগ ফেরেন ৪৭ বলে ৪৫ রান করে। তার ইনিংসে ছিল ৪টি চারের মার। পরে আমের জামালকে সঙ্গী করে জয় নিশ্চিত করেন শেখ মেহেদী। চট্টগ্রাম অধিনায়ক ২ ছক্কায় ৯ বলে ১৯ রানে অপরাজিত থাকেন। জামাল করেন ২ বলে ২ রান।

রাজশাহী বোলারদের মধ্যে আব্দুল গাফফার সাকলাইন ২ উইকেট নেন। হাসান মুরাদ ও বিনুরা ফের্নান্দো নেন একটি করে উইকেট।

Reneta

এর আগে ব্যাটে নেমে উদ্বোধনীতে ৩০ রান তোলেন সাহিবজাদা ফারহান ও তানজিদ তামিম। ১৯ বলে ২১ রানে সাহিবজাদা ফিরলে জুটি ভাঙে। এরপর তানজিদ তামিম একপ্রান্ত আগলে রাখলেও ৬৭ রানে চার উইকেট হারায় রাজশাহী। একে একে ফিরে যান নাজমুল হোসেন শান্ত (৮), মুশফিকুর রহিম (০) ও আকবর আলি (৩)।

দলীয় ৮২ রানে পঞ্চম উইকেট হারায় দলটি। তানজিদ ফেরেন ৩ চার ও ১ ছক্কায় ৩৭ বলে ৪১ রান করে। চার রান যোগ করতেই ষষ্ঠ উইকেট হারায় রাজশাহী। জেমস নিশাম ফেরেন ৬ রান করে। দ্রুতই ফিরে যান রায়ান বুর্ল, ৩ রান করেন। অষ্টম উইকেটে রিপন মণ্ডলকে নিয়ে ২৫ রান যোগ করেন সাকলাইন। দলীয় ১২৩ রানে সাকলাইন আউট হন। তার আগে ২ চার ও ৩ ছক্কায় ১৫ বলে ৩২ রান করেন।

১৩০ রানে নবম উইকেট হারায় রাজশাহী। রিপন মণ্ডল আউট হন ৮ বলে ১০ রান করে। পরে হাসান মুরাদ ও বিনুরা ফের্নান্দো মিলে ইনিংস শেষ করেন।

চট্টগ্রামের হয়ে দুটি করে উইকেট নেন আমের জামাল ও শেখ মেহেদী।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: চট্টগ্রাম রয়্যালসঢাকাবিপিএল ২০২৫রাজশাহী ওয়ারিয়র্সলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

এক কোটি পাউন্ড জরিমানা চেলসির

জুলাই ৩১, ২০২৬

দিনদুপুরে ডাকাতির চেষ্টাকালে গণপিটুনিতে নিহত ১

জুলাই ৩১, ২০২৬

প্রাথমিকে বাধ্যতামূলক ক্রীড়া শিক্ষায় ‘মার্শাল আর্ট’ অন্তর্ভুক্ত করা হচ্ছে: ববি হাজ্জাজ

জুলাই ৩১, ২০২৬

শেখ হাসিনাকে ভারতে বসে রাজনৈতিক কর্মকাণ্ড চালানোর অনুমতি দেওয়া হয়নি

জুলাই ৩১, ২০২৬

পরাজিত শক্তির উত্থান হলে কেউ নিরাপদ থাকবে না: রুহুল কবির রিজভী

জুলাই ৩১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT