চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘টাইমড আউট’ হওয়া থমাসকে ব্যাটিংয়ে ফিরিয়ে আনলেন মিরাজ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:১৩ অপরাহ্ণ ৩১, ডিসেম্বর ২০২৪
ক্রিকেট, স্পোর্টস
A A

প্রশংসনীয় এক দৃশ্যের দেখা মিলল হোম অব ক্রিকেটে। বিপিএলের ১১তম আসরের দ্বিতীয় দিনে চিটাগং কিংসের ব্যাটিংয়ের সময় টাইমড আউট হয়ে মাঠ ছেড়ে যাচ্ছিলেন থমাস ও’কনেল। তাকে যেতে দেননি  মেহেদী হাসান মিরাজ। খুলনা অধিনায়কের ডাকে ফিরে আসতে পারেন থমাস। অবশ্য উইকেটে থিতু হতে পারেননি। জীবন পেয়ে প্রথম বলেই ক্যাচ দিয়ে ফিরে গেছেন সাজঘরে।

৬.১ ওভারে পঞ্চম উইকেট হারায় চিটাগং। হায়দার আলী ফিরে গেলে ব্যাটে আসেন থমাস। কিছুটা দেরি করে ফেলেন ২২ গজে আসতে। টাইমড আউটের আবেদন করে খুলনা। আম্পায়ার সাড়াও দেন। আউট হয়ে মাঠ ছেড়েই যাচ্ছিলেন থমাস। পরের ব্যাটারও মাঠে ঢুকে পড়েছিলেন। তখন থমাসকে ব্যাটিংয়ে ডেকে নেন মিরাজ। অধিনায়কের সঙ্গে তাল মেলান সতীর্থরাও।

নাটকীয়তার পর থমাস ফিরে আসেন ক্রিজে। মোহাম্মদ নওয়াজের প্রথম বলে শর্ট মিড উইকেটে ক্যাচ দিয়ে বসেন। মিরাজ বল তালুবন্দি করেন। রানের খাতা খোলার আগেই ফিরে যান থমাস।

খুলনার দেয়া ২০৪ রানের লক্ষ্যে নেমে এ প্রতিবেদন লেখা পর্যন্ত ৯ ওভার শেষে ৬ উইকেটে ৬৭ রান তুলেছে চিটাগং। জিততে তাদের ৬৬ বলে করতে হবে ১৩৭ রান।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: অঙ্কনখুলনা টাইগার্সচিটাগং কিংসবিপিএল ২০২৫লিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

ঈদ উপলক্ষ্যে দোকান-বিপণিবিতান রাত ১০টা পর্যন্ত খোলা

মে ১২, ২০২৬

ওয়ালটনের প্রিমিয়াম ক্যাটাগরির নতুন ৪ মডেলের ওয়াশিং মেশিন উন্মোচন

মে ১২, ২০২৬

এসপির মোবাইল ছিনতাই, একই পরিবারের ৩ ছিনতাইকারী গ্রেফতার

মে ১২, ২০২৬

স্বপ্নপূরণে ৪০০ মেধাবী পাচ্ছেন ব্র্যাকের এককালীন ও মাসিক বৃত্তি

মে ১২, ২০২৬

ভিসার আর্থিক নথি যাচাইয়ে নতুন নির্দেশনা বাংলাদেশ ব্যাংকের

মে ১২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT