ক্রিকেট

সিরিজ জয়ের মিশনে বাংলাদেশ

বাংলাদেশ ক্রিকেট দল জয়ের পর উল্লাসে মেতে উঠেছে. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশ ক্রিকেট দলের খেলোয়াড়রা জয়ের আনন্দে উল্লাস করছে, মাঠে দর্শকদের মাঝে উচ্ছ্বাস।. Channel i News – চ্যানেল আই নিউজ

টি-টুয়েন্টি ক্রিকেটে আক্রমণাত্মক খেলার চেষ্টা করছে বাংলাদেশ। সিরিজের প্রথম ম্যাচের পারফরম্যান্স দেখে এমন বলাই যায়। বাংলাদেশের ক্রিকেটের দারুণ এই পরিবর্তনে ইংল্যান্ডের বিপক্ষে ছোট ফরম্যাটে সিরিজ জয়ের পর এবার সামনে আয়ারল্যান্ড। হাতছানি সিরিজ জয়ের।

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে বুধবার দুপুর ২টায় ম্যাচ শুরু। ২০ ওভারের ক্রিকেটে অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, ইংল্যান্ডের মতো দলকে হারানোর পর আয়ারল্যান্ডের বিপক্ষে সাফল্যের ধারাবাহিকতার হাতছানি।

তিন ম্যাচের সিরিজে ইংল্যান্ডকে হোয়াইটওয়াশ করার পর আয়ারল্যান্ডের বিপক্ষে প্রথম ম্যাচে বৃষ্টি আইনে ২২ রানে জয় পায় সাকিব আল হাসানের দল। এবার আইরিশদের হারাতে পারলে প্রথমবার টানা পাঁচটি টি-টুয়েন্টি জয়ের স্বাদ পাবে বাংলাদেশ। এই ফরম্যাটে আগে কখনোই টানা ৫ ম্যাচ জেতেনি লাল-সবুজের জার্সিধারীরা।

আগের ম্যাচে বাংলাদেশ দুইশর বেশি সংগ্রহ গড়ে। ৪ বল আগেই বৃষ্টিতে শেষ হয় ইনিংস। বৃষ্টি আইনে ৮ ওভারে ১০৪ রানের লক্ষ্য পায় আয়ারল্যান্ড। শুরুটা দুর্দান্ত করলেও হাসান মাহমুদ ও তাসকিন আহমেদদের তোপে সেই ধারা ধরে রাখতে পারেনি সফরকারীরা। অনায়াস জয় পায় টাইগার বাহিনী।

দ্বিতীয় টি-টুয়েন্টির আগেরদিন দুদলই বিশ্রামে কাটিয়েছে। ওয়ানডে সিরিজ জয়ের পর টি-টুয়েন্টিতেও ভালো শুরু করা বাংলাদেশ অনেকটা নির্ভার। চাপে আছে আয়ারল্যান্ড। টি-টুয়েন্টি সিরিজ শুরুর আগ মুহূর্তে অধিনায়কও বদলেছে, অবশ্য তাতেও সাফল্য পাচ্ছে না দলটি।

বিষয়:চট্টগ্রাম দ্বিতীয় টি-টুয়েন্টি বাংলাদেশ-আয়ারল্যান্ড সাকিব সিরিজ জয়

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…