চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এআই প্রযুক্তি চাহিদায় চিপের দাম বাড়তি, অ্যাপল পণ্যের দাম বাড়ানোর ইঙ্গিত

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:৫৭ পূর্বাহ্ণ ১৮, জুন ২০২৬
- সেমি লিড, তথ্যপ্রযুক্তি
A A

এই খবরটি পডকাস্টে শুনুনঃ

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির ব্যাপক বিস্তারের কারণে বিশ্ববাজারে মেমোরি চিপের দাম বেড়ে গেছে। এর প্রভাব পড়তে পারে প্রযুক্তি জায়ান্ট অ্যাপলের পণ্যের ওপরও। প্রতিষ্ঠানটি জানিয়েছে, উৎপাদন ব্যয় বেড়ে যাওয়ায় ভবিষ্যতে তাদের বিভিন্ন পণ্যের দাম বাড়তে পারে।

বৃহস্পতিবার (১৮ জুন) প্রকাশিত এক প্রতিবেদনে বিবিসি এ তথ্য জানিয়েছে।

ওয়াল স্ট্রিট জার্নালকে দেওয়া এক সাক্ষাৎকারে অ্যাপলের বিদায়ী প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) টিম কুক বলেন, মেমোরি চিপের মূল্যবৃদ্ধির কারণে পণ্যের দাম বাড়ানো প্রায় অনিবার্য হয়ে উঠেছে।

তবে তিনি জানাননি, কবে থেকে নতুন দাম কার্যকর হবে বা অ্যাপলের কোন কোন পণ্যের দাম বাড়তে পারে।

সেপ্টেম্বরে বাজারে আসতে পারে বলে ধারণা করা হচ্ছে এমন আইফোন ১৮-এর দাম বাড়বে কি না, সে বিষয়েও তিনি কোনো স্পষ্ট মন্তব্য করেননি।

Reneta

টিম কুক বলেন, সরবরাহকারীদের কাছ থেকে আসা মূল্যবৃদ্ধির চাপ কমানোর চেষ্টা করছে অ্যাপল। এতদিন গ্রাহকদের ওপর অতিরিক্ত খরচ চাপিয়ে না দেওয়ার চেষ্টা করা হয়েছে। কিন্তু বর্তমান পরিস্থিতিতে তা কঠিন হয়ে পড়ছে।

বিশ্লেষকদের মতে, এআই প্রযুক্তিতে ব্যবহৃত ডেটা সেন্টার ও সার্ভারের জন্য বিপুল পরিমাণ মেমোরি চিপ প্রয়োজন হচ্ছে। ফলে এসব চিপের চাহিদা দ্রুত বেড়েছে। অন্যদিকে সরবরাহ সেই হারে না বাড়ায় দামও বৃদ্ধি পাচ্ছে।

অ্যাপলের মতে, মেমোরি চিপের বাজার দ্রুত স্বাভাবিক না হলে প্রযুক্তিপণ্যের উৎপাদন ব্যয় আরও বাড়তে পারে, যার প্রভাব শেষ পর্যন্ত ভোক্তাদের ওপরও পড়তে পারে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অ্যাপলএআই প্রযুক্তি
শেয়ারTweetPin

সর্বশেষ

বাংলাবিদ প্রতিযোগিতার কুমিল্লা আঞ্চলিক বাছাই অনুষ্ঠিত

আগস্ট ৭, ২০২৬
ছবি: কক্সবাজারে পর্যটক নিহতের মামলার প্রধান আসামি মো. ফরিদ।

প্যারাসেইলিংয়ে পর্যটক মৃত্যুর মামলার প্রধান আসামি গ্রেপ্তার

আগস্ট ৭, ২০২৬

থাইল্যান্ডে স্কুলে শিক্ষার্থীর গুলিবর্ষণ, নিহত অন্তত ৭

আগস্ট ৭, ২০২৬
ছবি: সংগৃহীত

দীর্ঘ অপেক্ষার পর ৭৫ হাজার শিক্ষক-কর্মচারীর জন্য কী সুখবর!

আগস্ট ৭, ২০২৬
মাগুরা জেলার মানচিত্র ও চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের একটি সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

মাগুরায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মুয়াজ্জিনের মৃত্যু 

আগস্ট ৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT