চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চীনা গোয়েন্দা বেলুনের ধ্বংসাবশেষ খুঁজছে যুক্তরাষ্ট্র

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:১১ অপরাহ্ণ ০৬, ফেব্রুয়ারি ২০২৩
আন্তর্জাতিক
A A
উচ্চ আকাশে চীনা গোয়েন্দা বেলুনের ধ্বংসাবশেষ দেখা যাচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

মার্কিন নৌবাহিনীর ডুবুরিরা চীনের গোয়েন্দা বেলুনের ধ্বংসাবশেষ উদ্ধার করার চেষ্টা করছে। গোয়েন্দা বেলুনটি কয়েকদিন যুক্তরাষ্ট্রের আকাশে ওড়ার পর শনিবার সাউথ ক্যারোলিনার সমূদ্র উপকুলে এটিকে ধ্বংস করা হয়।

একজন সাবেক শীর্ষ মার্কিন সেনা কর্মকর্তা বলছেন, তারা আশা করছেন খুব অল্প সময়ের মধ্যে এই ধ্বংসাবশেষ উদ্ধার করতে পারবেন। যাতে বিশেষজ্ঞরা গোয়েন্দা বেলুনটির যন্ত্রাংশগুলো পরীক্ষা-নীরিক্ষা করতে পারেন।

যুক্তরাষ্ট্র মনে করছে, চীনের গোয়েন্দা বেলুনটি স্পর্শকাতর সামরিক স্থাপনাগুলোর উপর নজরদারি করছিল।

যুক্তরাষ্ট্রের আকাশে চীনের এই বেলুনটি দু’দেশের মধ্যে একটি কুটনৈতিক সংকটের জন্ম দিয়েছে। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী এন্টনি ব্লিংকেন তার আসন্ন চীন সফর বাতিল করেছেন।

তবে চীন দাবি করে আসছে, বেলুনটি কোনো ধরনের গোয়েন্দা নজরদারি করছিল না বরং এটি আবহাওয়া পর্যবেক্ষণ কাজে ব্যবহৃত একটি উপকরণ।

মার্কিন সেনাবাহিনীর সাবেক চিফ অব স্টাফ এডমিরাল মাইক মুলেন বলেছেন, তিনি মনে করেন ব্লিঙ্কেনের আসন্ন চীন সফরকে ব্যাহত করতে চীনা সামরিক বাহিনী ইচ্ছে করে বেলুনটি উড়িয়েছে। মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর এই সফরটি হতে যাচ্ছিল দু’দেশের মধ্যে তিন বছরের মধ্যে প্রথম এমন কোন উচ্চ পর্যায়ের সফর।

পর্যবেক্ষণ বেলুনটি কয়েকটি অংশে বিভক্ত ছিল। উপরের ফোলা অংশটি (যে অংশটি বেলুনটিকে আকাশে ভাসিয়ে রাখবে) ছিল হিলিয়াম গ্যাসে ভরানো। নিচের দ্বিতীয় অংশটি সোলার প্যানেল যা বেলুনটির যন্ত্রগুলোকে বিদ্যুৎ সাপ্লাই দেবে। এবং সর্বশেষ অংশটি ক্যামেরা, রাডার, সেন্সর এবং যোগাযোগের যন্ত্রপাতি।

বেলুনটি ১৫ কিলোমিটারেরও বেশি উচ্চতা দিয়ে উড়ছিল এবং এটি আকারে প্রায় তিনটি বড় মাপের বাসের সমান। শনিবার বেলুনটি যখন লোকালয় ছেড়ে সাউথ ক্যারোলিনার উপকূল সাগরের উপরে অবস্থান করছিল তখন যুদ্ধবিমান থেকে মিসাইল ছুড়ে এটিকে ধ্বংস করা হয়।

মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন মার্কিন আকাশ সীমায়  চীনের এই বেলুনকে মার্কিন সার্বভৌমত্বের লঙ্ঘন হিসেবে উল্লেখ করেছে। তারা বলছে, এটি চীন এবং আমেরিকার মধ্যকার সম্পর্ককে উত্তপ্ত করবে।

অন্যদিকে ল্যাটিন আমেরিকার ভূখণ্ডের উপরে একইরকম আরেকটি বেলুন উড়তে দেখা গেছে। কম্বোডিয়ার বিমান বাহিনী বলছে, তারা বেলুনটির গতিবিধি পর্যবেক্ষণ করছে। তবে চীন এই দ্বিতীয় বেলুনটির ব্যপারে কোন মন্তব্য করেনি।

ট্যাগ: চীনসাউথ ক্যারোলিনা
শেয়ারTweetPin
পূর্ববর্তী

রাসেল-নারিনকে আনছে কুমিল্লা

পরবর্তী

এমপি প্রার্থীর গাড়িবহরে হামলায় সাংবাদিকসহ আহত ১৫

পরবর্তী
জনপ্রতিনিধি প্রার্থীর গাড়িবহরে হামলার ঘটনায় আহত ১৫ জনের মধ্যে সাংবাদিকও রয়েছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

এমপি প্রার্থীর গাড়িবহরে হামলায় সাংবাদিকসহ আহত ১৫

জুনিয়র এনটিআর এর ছবি, বাংলাদেশি অভিনেতা ও প্রযোজক. Channel i News - চ্যানেল আই নিউজ

'ছবির খোঁজ নেবেন না', ভক্তদের কেন বললেন জুনিয়র এনটিআর?

সর্বশেষ

নেপাল-তিব্বত সীমান্তে আকস্মিক বন্যায় পাঁচ শতাধিক বিদেশি পর্যটক নিখোঁজ

আগস্ট ২৬, ২০২৬

ভয়াবহ বন্যায় তিব্বতেও ব্যাপক হতাহত, সর্বাত্মক উদ্ধার অভিযানের ঘোষণা

আগস্ট ২৬, ২০২৬

আকস্মিক পাহাড়ি ঢলে বিপর্যস্ত নেপাল

আগস্ট ২৬, ২০২৬

এডুকেশন এক্সচেঞ্জ শক্তিশালী করবে বাংলাদেশ-চীন মেলবন্ধন: মাহ্দী আমিন

আগস্ট ২৬, ২০২৬

সৌদিতে অগ্নিকাণ্ডে নিহত ৯ জনের মরদেহ আসবে বৃহস্পতিবার

আগস্ট ২৬, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT