১১ বছর পর পাকিস্তানে চীনের প্রধানমন্ত্রী

পাকিস্তানে চীনের প্রধানমন্ত্রী ও বাংলাদেশের প্রতিনিধির মধ্যে সৌজন্য সাক্ষাৎ।. Channel i News – চ্যানেল আই নিউজ
এসসিও সম্মেলনে যোগ দিতে পাকিস্তানে পৌঁছেছেন চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং। দীর্ঘ ১১ বছর পর পাকিস্তানের মাটিতে পা রাখলেন চীনের কোন প্রধানমন্ত্রী।
ভয়েস অব আমেরিকা জানিয়েছে, সোমবার (১৪ অক্টোবর) কিয়াংকে অভ্যর্থনা জানাতে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ নিজে বিমানবন্দরে উপস্থিত ছিলেন। তারপর, দ্বিপাক্ষিক বাণিজ্য ও চীন-পাকিস্তান অর্থনৈতিক করিডরের অগ্রগতি পর্যালোচনা করতে দুই নেতা তাদের নিজস্ব প্রতিনিধিদলকে নেতৃত্ব দেন।
সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশনের (এসসিও) সম্মেলনে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতে রাজধানী ইসলামাবাদে লকডাউন জারি করেছে পাকিস্তান সরকার। সেই সঙ্গে দেশজুড়ে তিন দিন সরকারি ছুটিও দেওয়া হয়েছে। এসময় সব শিক্ষাপ্রতিষ্ঠান, অফিস-আদালত ও বাণিজ্যকেন্দ্র বন্ধ রাখার নির্দেশ রয়েছে।







