চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চীনের হ্যাকারদের দখলে যুক্তরাষ্ট্রের সরকারি সংস্থার ইমেইল

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:০৩ অপরাহ্ণ ১৩, জুলাই ২০২৩
আন্তর্জাতিক, আন্তর্জাতিক সেমি লিড নিউজ, তথ্যপ্রযুক্তি
A A
হ্যাকার হুড পরা ব্যক্তি, পেছনে ডেটা কোড ও চাইনিজ পতাকা চিহ্ন. Channel i News - চ্যানেল আই নিউজ

চীন ভিত্তিক হ্যাকাররা হ্যাকিংয়ের উদ্দেশ্যে যুক্তরাষ্ট্রের সরকারি সংস্থাসহ প্রায় ২৫টি সংস্থার ইমেইল অ্যাকাউন্টের অ্যাক্সেস পেয়েছে বলে দাবি করেছে যুক্তরাষ্ট্রের প্রযুক্তি জায়ান্ট মাইক্রোসফট। মার্কিন বাণিজ্য সচিব জিনা রাইমন্ডোও এই ইমেইল হ্যাকিং এর শিকার বলে জানিয়েছে তারা। তবে সরকারি সংস্থাগুলো কী কী এবং কোথায় অবস্থিত তা জানায়নি মাইক্রোসফট।

বিবিসি জানিয়েছে, মার্কিন বাণিজ্য বিভাগকে মাইক্রোসফট এই হামলার বিষয়ে অবহিত করেছে।

ইউএস ডিপার্টমেন্ট অব কমার্সের একজন মুখপাত্র বলেছেন, মাইক্রোসফট বিষয়টি সম্পর্কে অবহিত করার সাথে সাথেই তারা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছে। আমরা আমাদের সিস্টেমের ওপর নজর রাখছি এবং আরও কোনো কার্যকলাপ শনাক্ত করা হলে তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নেওয়া হবে।

Banglabid

এদিকে মার্কিন গণমাধ্যম জানিয়েছে, দেশটির স্টেট ডিপার্টমেন্টও চীনা হ্যাকারদের হামলার শিকার। যদিও স্টেট ডিপার্টমেন্ট এই বিষয়ে কোনো মন্তব্য জানায়নি।

মাইক্রোসফট জানায়, চীন ভিত্তিক হ্যাকাররা স্ট্রোম-০৫৫৮ (ডিজিটাল প্রমাণীকরণ টোকেন) টোকেন জাল করে এর মাধ্যমে ইমেইলগুলোর অ্যাক্সেস পেয়েছিল। টোকেনগুলো সাধারণত একজন ব্যক্তির পরিচয় যাচাই করতে ব্যবহৃত হয়। সংস্থাটি বলেছে, তাদের তদন্তে দেখা গেছে, এই আক্রমণ মে মাসের মাঝামাঝি থেকে শুরু হয়েছিল।

এর আগে, মে মাসে মাইক্রোসফ্ট এবং পশ্চিমা গুপ্তচর সংস্থাগুলো বলেছিল, চীনা হ্যাকাররা গুয়ামে আমেরিকান সামরিক ঘাঁটিতে আক্রমণের জন্য ম্যালওয়্যার ব্যবহার করেছে। বিশেষজ্ঞরা বলেছেন, এটি মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে সবচেয়ে বড় সাইবার গুপ্তচরবৃত্তির ঘটনা।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: চীনমাইক্রোসফ্টযুক্তরাষ্ট্রহ্যাক
শেয়ারTweetPin

সর্বশেষ

ঢাকার আকাশে মেঘাচ্ছন্ন আকাশ, বৃষ্টির পূর্বাভাস. Channel i News - চ্যানেল আই নিউজ

আকাশে হালকা মেঘে বৃষ্টির আভাস, কবে কমবে গরম

আগস্ট ১১, ২০২৬

বেসরকারি হাসপাতাল-ক্লিনিকের লাইসেন্স নবায়নে সরকারের নতুন নিয়ম

আগস্ট ১১, ২০২৬

প্রবল ভূমিকম্পে লণ্ডভণ্ড কলম্বিয়ায় মৃত্যুর মিছিল

আগস্ট ১১, ২০২৬

মুম রহমানের মুকুটে কোরিয়ার ‘গোল্ডেন পেন অ্যাওয়ার্ড’

আগস্ট ১১, ২০২৬
ছবি: সংগৃহীত

কলম্বিয়ায় শক্তিশালী ভূমিকম্পে নিহত ১৮

আগস্ট ১০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT