আন্তর্জাতিক

চীনা পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টার বৈঠক

ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টার চীনা পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক. Channel i News - চ্যানেল আই নিউজ

ছবি: ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল (সংগৃহীত)।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, নয়াদিল্লিতে চীনের শীর্ষ কূটনীতিক ওয়াং ইয়ের সঙ্গে বৈঠক করেছেন ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল।

সোমবার (২২ জুন) ভারতের রাজধানী দিল্লিতে অনুষ্ঠিত ব্রিকস জাতীয় নিরাপত্তা উপদেষ্টাদের বৈঠকের ফাঁকে এই আলোচনা অনুষ্ঠিত হয়। সংবাদমাধ্যম রয়টার্স এ তথ্য জানিয়েছে।

ব্রিকস গোষ্ঠীর সভাপতি হিসেবে ভারত সোমবার ও মঙ্গলবার নয়াদিল্লিতে ব্রিকস জাতীয় নিরাপত্তা উপদেষ্টাদের একটি বৈঠকের আয়োজন করেছে।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় ডোভাল এবং ওয়াং-এর মধ্যকার আলোচনাকে “গঠনমূলক এবং ভবিষ্যৎমুখী” বলে বর্ণনা করেছে।

মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, দুই নেতা তাদের সম্পর্কের সাম্প্রতিক অগ্রগতি নিয়ে আলোচনা করেছেন এবং ‘ধীরে ধীরে স্বাভাবিকীকরণের দিকে অগ্রগতির বিষয়টি লক্ষ্য করেছেন’।

২০২৪ সালে প্রতিবেশী দেশগুলোর মধ্যে সম্পর্কের উন্নতি ঘটেছে, যা ২০২০ সালের সীমান্ত সংঘর্ষের মধ্য দিয়ে শুরু হওয়া বছরের পর বছরের উত্তেজনার অবসান ঘটিয়েছে।

চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে ওয়াং বলেন, “আমাদের অবশ্যই একে অপরের মূল স্বার্থকে সম্মান করতে হবে এবং সংবেদনশীল বিষয়গুলো যথাযথভাবে সামলাতে হবে।”

বৈঠকে ওয়াং দ্বিপাক্ষিক সংলাপ ব্যবস্থা পুনরায় চালু করার এবং বাণিজ্য, অর্থায়ন, আইন প্রয়োগকারী সংস্থা ও গণমাধ্যমে আদান-প্রদান বাড়ানোর আহ্বান জানান।

ওয়াং আরও বলেন, ব্রিকস ব্যবস্থার উচিত বহু-মেরুকরণ প্রক্রিয়াকে এগিয়ে নিতে সক্রিয়ভাবে কাজ করা।

ব্রিকস তার প্রতিষ্ঠাতা দেশ ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন ও দক্ষিণ আফ্রিকার পাশাপাশি অন্যান্য সাম্প্রতিক যোগদানকারী দেশগুলোকে একত্রিত করেছে।

বিষয়:চীনের পররাষ্ট্রমন্ত্রী বৈঠক

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…