বাংলাদেশ

চট্টগ্রাম বন্দরে চীনা নৌবাহিনীর দুই জাহাজ

চীনা নৌবাহিনীর জাহাজের আনুষ্ঠানিক উদ্বোধন চট্টগ্রাম বন্দরে. Channel i News - চ্যানেল আই নিউজ

চট্টগ্রাম বন্দরে চীনা নৌবাহিনীর দুই জাহাজের আনুষ্ঠানিক উদ্বোধন ও স্বাগত জানানো হচ্ছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

শুভেচ্ছা সফরের অংশ হিসেবে চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে চীনা নৌবাহিনীর জাহাজ কিউই জিগুয়াং ও জিং গ্যাংশান। শনিবার (১২ অক্টোবর) বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বন্দরে প্রশিক্ষণ নৌবহরকে স্বাগত জানান।

ঢাকার চীনা দূতাবাস জানায়, চট্টগ্রাম বন্দরে চীনা দূতাবাসের কূটনীতিক, ব্যবসায়ী, কনফুসিয়াস ইনস্টিটিউটের প্রতিনিধি এবং চীনা নাগরিকরা এ সময় উপস্থিত ছিলেন।

চীনা নাগরিকরা বিপুল উৎসাহে চীন ও বাংলাদেশের জাতীয় পতাকা উত্তোলন করেন। তারা চীনা নৌবাহিনীকে শুভেচ্ছা জানান। একই সঙ্গে চীন-বাংলাদেশের বন্ধুত্ব যেন দীর্ঘজীবী হয়, তা প্রত্যাশা করেন।

নৌ বহরের চার দিনের শুভেচ্ছা সফরকালে চীন ও বাংলাদেশ নৌবাহিনীর মধ্যে সহযোগিতা ও পারস্পরিক আস্থা বাড়াতে একযোগে কাজ করবে।

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…