আন্তর্জাতিক

চীনের নতুন প্রধানমন্ত্রী লি কিয়াং

চীনের নতুন প্রধানমন্ত্রী লি কিয়াং এর সাথে শিষ্টাচার বিনিময় করছেন শি জিনপিং. Channel i News - চ্যানেল আই নিউজ

চীনের নতুন প্রধানমন্ত্রী লি কিয়াং এর সাথে শি জিনপিং এর সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময়।. Channel i News – চ্যানেল আই নিউজ

টানা তৃতীয় মেয়াদে চীনের প্রেসিডেন্ট পদে শি জিনপিং নির্বাচিত হওয়ার পর আজ দেশটির প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হলেন সাবেক কমিউনিস্ট পার্টির নেতা লি কিয়াং।

বিবিসি জানিয়েছে, নবনির্বাচিত প্রধানমন্ত্রী প্রেসিডেন্টের মনোনীত প্রার্থী হিসেবে পার্লামেন্ট ভোটে নির্বাচিত হয়েছেন।

৬৩ বছর বয়সী নতুন প্রধানমন্ত্রী লি কিয়াং ন্যাশনাল পিপলস কংগ্রেসে ২,৯০০ এরও বেশি প্রতিনিধির কাছ থেকে প্রায় প্রতিটি ভোটই পেয়েছেন।

তিনি প্রেসিডেন্ট শির একজন ঘনিষ্ঠ মিত্র হিসেবে পরিচিত।

প্রেসিডেন্ট শি বলেন, তিনি একজন বাস্তববাদী। তাকে দেশের সংগ্রামী অর্থনীতিকে পুনরুজ্জীবিত করার দায়িত্ব দেওয়া হবে।

বিষয়:চায়না

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…