চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

তাইওয়ান ঘিরে চীনের বড় ধরনের সামরিক মহড়া

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:৪৯ অপরাহ্ণ ০৪, আগস্ট ২০২২
- সেমি লিড, আন্তর্জাতিক
A A
সেনা সদস্যরা মর্টার শেল ছোড়ার প্রস্তুতি নিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মার্কিন প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পেলোসির স্বশাসিত দ্বীপে যাওয়ার পর গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক শিপিং লাইনগুলোকে অবরোধ করে শক্তি প্রদর্শনে চীন বৃহস্পতিবার তাইওয়ানকে ঘিরে তার সবচেয়ে বড় সামরিক মহড়া শুরু করতে যাচ্ছে।

বেইজিংয়ের ক্রমবর্ধমান কঠোর হুমকি উপেক্ষা করে পেলোসি বুধবার ২৪ ঘণ্টারও কম সময়ের সফর শেষে তাইওয়ান ত্যাগ করেছেন। চীন দ্বীপটিকে তার অঞ্চল হিসেবে দাবি করে আসছে। গত ২৫ বছরের মধ্যে প্রথম মার্কিন শীর্ষ মার্কিন কর্মকর্তা প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পেলোসি তাইওয়ান সফর করলেন।

তিনি ঘোষণা করেছিলেন, তার উপস্থিতি ‘দ্ব্যর্থহীনভাবে স্পষ্ট’ করেছে যে মার্কিন যুক্তরাষ্ট্র তাইওয়ানের মতো একটি গণতান্ত্রিক মিত্রকে ‘ত্যাগ করবে না’।

Banglabid

পেলোসির ভ্রমণে বেইজিং তীব্র ক্ষোভ ও প্রতিক্রিয়া প্রকাশ করেছে। পেলোসির সফরের মাধ্যমে যারা চীনকে বিক্ষুব্ধ করেছে তাদের ‘শাস্তি দেওয়ার’ অঙ্গীকার ঘোষণা করেছে এবং তাইওয়ানের চারপাশে সমুদ্রে বিশ্বের ব্যস্ততম জলপথ জুড়ে সামরিক মহড়ার ঘোষণা করেছে।

চীনের রাষ্ট্রীয় মিডিয়ার জানানো হয়: স্থানীয় সময় দুপুর ১২টায় এই মহড়া শুরু হওয়ার কথা। এতে ‘লাইভ-ফায়ার ড্রিলসহ প্রশিক্ষণ কার্যক্রম’ অন্তর্ভুক্ত থাকবে। তাইওয়ান ঘিরে একাধিক এলাকায় একই সময়ে মহড়া শুরু হবে। এ সব মহড়া এলাকার কোনটি তাইওয়ান ভূখণ্ডের ২০ কিলোমিটারের কাছাকাছি জলসীমায় পড়েছে। রোববার মধ্যাহ্নে এই মহড়া শেষ হবে।

চীনের রাষ্ট্রীয় মালিকানাধীন ট্যাবলয়েড ‘গ্লোবাল টাইমস’ সামরিক বিশ্লেষকদের উদ্ধৃতি দিয়ে বলেছে, এই মহড়া অভূতপূর্ব এবং প্রথমবারের মতো ক্ষেপণাস্ত্র তাইওয়ানের ওপর দিয়ে উড়ে যাবে।

Reneta

চীনের সামরিক বাহিনী, পিপলস লিবারেশন আর্মিকে উল্লেখ করে সংবাদপত্রটি বলেছে, ‘এই প্রথম পিএলএ তাইওয়ান প্রণালী জুড়ে লাইভ দূরপাল্লার আর্টিলারি চালাবে।’

গত মঙ্গলবার থেকে মহড়া অনুশীলনের মঞ্চ তৈরি করেছে উল্লেখ করে সিনহুয়া সংবাদ সংস্থা রিপোর্ট করেছে যে, তারা তাইওয়ানের জলে-স্থলে ‘যৌথ অবরোধ’ অনুসরণ করেছে।

তাইপেই এই পরিকল্পনার নিন্দা জানিয়ে বলেছে, চীন পূর্ব এশিয়া অঞ্চলের নিরাপত্তার জন্য হুমকি।

প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র সান লি-ফ্যাং বুধবার এক সংবাদ সম্মেলনে বলেন, ‘চীনের মহড়ার কিছু এলাকা (তাইওয়ানের) আঞ্চলিক জলসীমায় প্রবেশ করেছে। আন্তর্জাতিক ব্যবস্থাকে চ্যালেঞ্জ করার জন্য এটি একটি অযৌক্তিক পদক্ষেপ।’

সাত শিল্পোন্নত দেশগুলেরা গ্রুপও পরিকল্পিত মহড়ার নিন্দা করেছে। এক বিবৃতিতে বলেছে, ‘তাইওয়ান প্রণালীতে আক্রমণাত্মক সামরিক কার্যকলাপের অজুহাত হিসেবে একটি সফর ব্যবহার করার কোন যুক্তি নেই’।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: চীন-তাইওয়ান উত্তেজনাচীনের সামরিক মহড়া
শেয়ারTweetPin
পূর্ববর্তী

বিশ্বে নিত্যপণ্যের দাম বৃদ্ধিতে দেশে ডলারের ওপর চাপ পড়েছে: বাণিজ্যমন্ত্রী

পরবর্তী

প্রয়াত বলিউড অভিনেতা মিথিলেশ চতুর্বেদী

পরবর্তী
প্রয়াত বলিউড অভিনেতা মিথিলেশ চতুর্বেদীর ছবি, বাংলা সংবাদ. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রয়াত বলিউড অভিনেতা মিথিলেশ চতুর্বেদী

অলিম্পিকের স্টেডিয়ামে ক্রিকেটের সম্ভাবনা নিয়ে আলোচনা. Channel i News - চ্যানেল আই নিউজ

লস অ্যাঞ্জেলেস অলিম্পিকেই ফিরছে ক্রিকেট?

সর্বশেষ

হওয়ার কথা ছিল ফ্লপ, মিমে পরিণত হয়ে ‘ব্লকবাস্টার’!

আগস্ট ২০, ২০২৬

আলভারেজকে না পেয়ে মার্টিনেজকে চায় বার্সা

আগস্ট ১৯, ২০২৬

ডোপ টেস্টে পজিটিভ হয়ে কিরগিওস বললেন ‘দুঃখিত’

আগস্ট ১৯, ২০২৬

চার দিনে দুবার মাঠে লুটিয়ে পড়ার কারণ জানালেন মুসিয়ালা

আগস্ট ১৯, ২০২৬

এক্সিলারেট টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ বন্ধ, বাড়বে গ্যাসের সংকট

আগস্ট ১৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT