অন্যান্য খেলা

চীনের কাছে ১৯ গোলে হেরেছে বাংলাদেশ

বাংলাদেশের হকি খেলোয়াড়রা খেলায় অংশগ্রহণ করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশের হকি দল মাঠে খেলছে, খেলোয়াড়রা প্রতিদ্বন্দ্বিতা করছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

ছেলেদের যুব এশিয়া কাপ হকির আসর শেষ হওয়ার পরই শুরু হয়েছে মেয়েদের আসর। টুর্নামেন্টের প্রথম দিনেই হতাশ হয়েছে বাংলাদেশের মেয়েরা। চীনের সঙ্গে ১৯ গোল হজম করেছে লাল-সবুজ দল। শোধ করতে পারেনি একটিও।

ওমানের রাজধানী মাসকটে শনিবার শক্তিশালী চীনের কাছে ১৯-০তে হেরেছে বাংলাদেশ অনূর্ধ্ব-২১ হকি দল। ম্যাচের শুরু থেকেই আধিপত্য বজায় রাখে চীন। প্রথম কোয়ার্টারে তারা ৬-০তে লিড নেয়।

একের পর এক আক্রমণে কোণঠাসা হয়ে পড়া বাংলাদেশ দ্বিতীয় কোয়ার্টারে আরও চার গোল হজম করে। পরের দুই কোয়ার্টারেও একই ধারা বজায় রেখে চারটি ও শেষ কোয়ার্টারে লাল-সবুজদের জালে আরও পাঁচবার বল পাঠায় চীনের মেয়েরা।

এশিয়া কাপে এবারই প্রথম খেলছে বাংলাদেশ। জুন মাসে সিঙ্গাপুরে এএইচএফ কাপে রানার্স আপ হয়ে এশিয়া কাপ নিশ্চিত করেছিল বাংলাদেশের মেয়েরা। রোববার বাংলাদেশের আরেক ম্যাচে প্রতিপক্ষ ভারত।

বিষয়:ওমান চীন মাসকট যুব এশিয়া কাপ হকি

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…