আন্তর্জাতিক

চীনের হেনান প্রদেশে ৯০ শতাংশ মানুষের করোনা

জনপ্রতি করোনা সংক্রমণের কারণে চীনের হেনান প্রদেশে ব্যাপক ভিড় ও সতর্কতা. Channel i News - চ্যানেল আই নিউজ

চীনের হেনান প্রদেশে ৯০ শতাংশ মানুষের করোনা সংক্রমণের কারণে বিমানবন্দরে ব্যাপক ভিড় ও স্বাস্থ্যবিধি মানা হচ্ছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

চীনের জনবহুল প্রদেশ হেনানের প্রায় ৯০ শতাংশ লোক করোনায় আক্রান্ত হয়েছে।

প্রদেশেটির স্বাস্থ্য কমিশনের পরিচালক কান কুয়াঙচেঙ এক সংবাদ সম্মেলনে বলেছেন, জানুয়ারির ৬ তারিখ পর্যন্ত প্রদেশে কোভিড আক্রান্তের হার ছিল ৮৯.০ শতাংশ।

হেনানের লোকসংখ্যা প্রায় নয় কোটি ৯৪ লাখ। এর মধ্যে আট কোটি ৮৫ লাখই কোভিড আক্রান্ত।

সাম্প্রতিক সময়ে চীনকে নজিরবিহীন করোনা পরিস্থিতি মোকাবেলা করতে হচ্ছে। চীন করোনার বিরুদ্ধে শূন্য নীতি ঘোষণা করেছিল। এর ফলে দেশটির অর্থনীতির ক্ষতি হয় এবং এই নীতির বিরুদ্ধে দেশব্যাপী ব্যাপক বিক্ষোভ-প্রতিবাদ শুরু হয়। এই প্রতিবাদ-বিক্ষোভের মুখে গত মাসে দেশটি এ অবস্থান থেকে সরে আসে। এরপরই করোনা সংক্রমণ বেড়ে গেছে দ্রুত।

অন্যদিকে দেশটিতে চলতি মাসের শেষের দিকে স্থানীয় নতুন বর্ষ শুরু হতে যাচ্ছে। এ উপলক্ষে লাখ লাখ লোক বড় বড় শহরগুলো থেকে তাদের নিজ বাড়ি কিংবা আত্মীয় স্বজনের কাছে যাবেন বলে ধারণা করা হচ্ছে। ছুটি শুরুর আগেই শনিবার ইতোমধ্যে তিন কোটি ৪৭ লাখ লোক অভ্যন্তরীণভাবে ভ্রমণ করেছে বলে সরকারি সংবাদমাধ্যমে বলা হয়েছে।

বিষয়:করোনাভাইরাস চীন

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…