চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সাংবাদিক দমনের আঁতুড়ঘর হয়ে উঠছে চীন

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:০৪ অপরাহ্ণ ০৮, ডিসেম্বর ২০২১
আন্তর্জাতিক
A A

চীনে সাংবাদিক আটক ও অপহরণের মাত্রা দিন দিন বেড়েই চলছে। সেখানে এখন পর্যন্ত ১২৭ জন সাংবাদিককে আটক করা হয়েছে।

রিপোর্টাস উইদাউট বর্ডারস (আরএসএফ) এর এক প্রতিবেদনে একথা বলা হয়েছে।

বিবিসির এক প্রতিবেদনে আরও বলা হয়, চীন সাংবাদিকতার বিরুদ্ধে দমনপীড়নের অভিযান চালাচ্ছে এবং সাংবাদিকদের গ্রেপ্তারের বৈধতাও দিয়েছে। সাংবাদিকদের দমনের জন্য সেন্সরশীপ বাতিল, ফোনে বিশেষ অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে বাধ্য করা, গণমাধ্যম অবরোধ ও গ্রেপ্তার হওয়ার ভয় দেখানো হচ্ছে।

বিশেষ করে উহানের কোভিড-১৯ নিয়ে রিপোর্ট করার পর সাংবাদিকদের উপর এ বিধিনিষেধের মাত্রা আরও বেড়ে যাওয়ার কথা বলা হয়েছে (আরএসএফ) এর প্রতিবেদনে।

করোনাভাইরাসে তৈরী হওয়া সংকট নিয়ে রিপোর্টটি প্রকাশিত হওয়ার পর অন্তত ১০ জন সাংবাদিক ও সামাজিক যোগাযোগ মাধ্যমের দেয়া পোস্টের মন্তব্যকারীকে গ্রেপ্তার করার তথ্য এ প্রতিবেদনে উঠে আসে।

চীনের উহান শহরে করোনাভাইরাসের সংক্রমণ ছড়িয়ে পড়ার সংবাদ সংগ্রহে ছুটে গিয়েছিলেন সাংবাদিক ঝ্যাং। করোনার সংক্রমণ প্রথম প্রকাশ্যে এনে সারা বিশ্বের নজর কেড়েছিলেন তিনি। কীভাবে সেখানে করোনায় আক্রান্ত মানুষের মৃত্যু হচ্ছে সে ছবি তুলে ধরেছিলেন ঝ্যাং। আর সে কারণেই কারাগারে যেতে হয় তাকে। সেখানে অনশন ধর্মঘট করে এখন মৃত্যুর সঙ্গে লড়াই করছেন ৩৮ বছর বয়সী সাংবাদিক ও সাবেক আইনজীবী ঝ্যাং ঝান।

Reneta

প্রতিবেদনে আরও বলা হয়েছে, চীনা কর্তৃপক্ষ চীনের সংখ্যালঘু উইঘুর মুসলিমদের ওপর নিপীড়ন ও নির্যাতনের চিত্র তুলে ধরার পর সাংবাদিককে আটককে সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই বলেও ঘোষণা করে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: গণমাধ্যমচীন
শেয়ারTweetPin

সর্বশেষ

দিল্লিতে শিক্ষার্থীদের আন্দোলন, খোলা চিঠিতে যা বললেন শচীন

জুলাই ২৪, ২০২৬

আন্দোলন নিয়ে শাহরুখের নামে ভাইরাল পোস্টটি ভুয়া

জুলাই ২৪, ২০২৬

সাকিবের ১ উইকেট ও গোল্ডেন ডাক, ৬০ রানে হারল জাফনা

জুলাই ২৩, ২০২৬

নাট্যজন মামুনুর রশীদ-এর মা রোকেয়া খানম মারা গেছেন

জুলাই ২৩, ২০২৬

সৌদিতে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৩ জন নিহত

জুলাই ২৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT