চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

গোপালগঞ্জে সেনাবাহিনীর গাড়িতে আগুন, অস্ত্র ছিনিয়ে নিয়ে বিক্ষোভকারীদের মিছিল

আসাদুজ্জামান বাবুল আসাদুজ্জামান বাবুল
১০:০০ অপরাহ্ণ ১০, আগস্ট ২০২৪
- সেমি লিড, গোপালগঞ্জ, জনপদ
A A

সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাকে দেশত্যাগে বাধ্য করার প্রতিবাদে এবং তাকে দেশে ফিরিয়ে আনার দাবিতে গোপালগঞ্জে শনিবারও বিক্ষোভ মিছিল হয়েছে।

এ বিক্ষোভ মিছিলকে কেন্দ্র করে এদিন বিকেলে গোপালগঞ্জের সদর উপজেলার গোপীনাথপুর ইউনিয়নে সেনাবাহিনীর একটি গাড়িতে হামলা করে তাতে আগুন দিয়েছেন বিক্ষোভকারীরা।  সে সময় এক সেনাসদস্যের অস্ত্র কেড়ে নিয়ে মিছিল করেন বিক্ষোভকারীরা।  এ ঘটনায় পাঁচ সেনাসদস্যসহ সাতজন আহত হয়েছেন বলে জানা গেছে।

এলাকাবাসী জানান, শেখ হাসিনাকে দেশত্যাগে বাধ্য করার প্রতিবাদে এবং তাকে দেশে ফিরিয়ে আনতে সদর উপজেলার গোপীনাথপুর ইউনিয়নে বিক্ষোভ মিছিল হয়। এতে গোপালগঞ্জ সদর উপজেলার গোপীনাথপুর ও জালালাবাদ এবং কাশিয়ানী উপজেলার নিজামকান্দি ইউনিয়নের আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ৩০ হাজার নেতাকর্মী ও সমর্থক অংশ নেন।  বিকেল ৩ টার দিকে ওই তিন ইউনিয়নের নেতারকর্মীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে ঢাকা-খুলনা মহাসড়কের গোপীনাথপুরে একত্রিত হন। পরে তারা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করতে থাকেন। এতে মহাসড়কের দুই পারে যানবহন আটকা পড়ে।

খবর পেয়ে গোপালগঞ্জে কর্মরত সেনাবাহিনীর সদস্যরা সেখানে গেলে তাদের দেখে ভুয়া ভুয়া শ্লোগান দেন বিক্ষোভকারীরা। এক পর্যায়ে সেনাবাহিনীর সদস্যদের সাথে তর্কে জড়িয়ে পড়েন তারা। এক পর্যায়ে বিক্ষোভকারীরা ক্ষিপ্ত হয়ে সেনা সদস্যদের মারপিট শুরু করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সেনাবাহিনীর সদস্যরা ফাঁকা গুলি ছোড়েন। এতে বিক্ষোভকারীদের মধ্যে এক শিশুসহ দুজন ও পাঁচ সেনা সদস্য আহত হন।

পরে সেনা সদস্যরা দৌড়ে পাশের বাড়িতে গিয়ে আশ্রয় নেন। এতে ক্ষুব্ধ হয়ে সেনাবাহিনীর একটি গাড়িতে আগুন জ্বালিয়ে দেন বিক্ষোভকারীরা। সেসময় এক সেনা সদস্যের কাছ থেকে একটি অস্ত্র ছিনিয়ে নিয়ে মিছিল করতে থাকেন তারা। পরে ছিনিয়ে নেওয়া অস্ত্র প্রথমে গোপীনাথপুর পুলিশ তদন্ত কেন্দ্র এবং পরে ওই ইউনিয়নের সাবেক চেয়ারম্যানের লাচ্চু শরীফের কাছে জমা দেওয়া হয়।

এঘটনায় আহতদের মধ্যে একজন নিজামকান্দি গ্রামের সফি কাজির ছেলে নূর কাজি (১০), তবে সেনা সদস্যসহ অপর ৬ জনের পরিচয় পাওয়া যায়নি।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: দেশত্যাগে বাধ্যশিশুর শরীরে আগুনসেনাবাহিনীর গাড়িতে আগুন
শেয়ারTweetPin

সর্বশেষ

ফাইনাল মাঠে বসে দেখবেন না আর্জেন্টিনার রাষ্ট্রপতি, কেন পরবেন সেই জ্যাকেট

জুলাই ১৭, ২০২৬

তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচের গোল গোল্ডেন বুটে প্রভাব রাখে?

জুলাই ১৭, ২০২৬

বিশ্বকাপ— তরুণ ও নজরকাড়া ফুটবলার যারা

জুলাই ১৭, ২০২৬

মেসি— পার্থক্য গড়ে দেয়া কিংবদন্তি

জুলাই ১৭, ২০২৬

বিশ্বকাপে গোল্ডেন বল-বুট-গ্লাভসের দৌড়ে এগিয়ে যারা

জুলাই ১৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT