শিশুদের প্রযুক্তি-জ্ঞান সম্পন্ন দক্ষ হিসেবে গড়ে তুলতে ছোট থেকেই পরিচর্যা করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ-২০২৪ উদ্বোধন করে প্রধানমন্ত্রী বলেন, শুধু পাঠ্যবইয়ের শিক্ষা নয়, প্রযুক্তি নির্ভর সর্বজনীন মানসম্পন্ন শিক্ষাব্যবস্থার জন্য কাজ করছে সরকার। শিক্ষাই হবে আগামীর বাংলাদেশের দারিদ্র্য মুক্তির মূল শক্তি বলেও উল্লেখ করেন সরকার প্রধান।






