চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে অশালীন ছবি তৈরি করছে শিশুরা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:৪২ অপরাহ্ণ ২৮, নভেম্বর ২০২৩
আন্তর্জাতিক সেমি লিড নিউজ, তথ্যপ্রযুক্তি
A A

প্রযুক্তি ব্যবহারকারীদের একটি বড় অংশই শিশু। উন্নত প্রযুক্তির ব্যবহার তাদের মেধা ও জ্ঞানের বিকাশ ঘটাচ্ছে আবার এই প্রযুক্তির ব্যবহারের ফলেই তাদের ওপর পড়ছে ক্ষতিকর প্রভাব। সম্প্রতি যুক্তরাজ্যের একটি দাতব্য সংস্থা জানিয়েছে, কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির ইমেজ জেনারেটর ব্যবহার করে একে অপরের অশালীন ছবি তৈরি করছে শিশুরা।

বিবিসির তথ্য অনুসারে, যুক্তরাজ্যের দাতব্য সংস্থা সেফার ইন্টারনেট সেন্টার (ইউকেএসআইসি) জানায়, তারা বিভিন্ন স্কুল থেকে এই বিষয় রিপোর্ট পেয়েছে। তাই সমস্যা বাড়ার আগে এখনই ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়ে শিক্ষক এবং অভিভাবকদের সাথে একত্রে কাজ করতে চাচ্ছে তারা। শিশুদের বোঝাতে হবে, তারা যা তৈরি করছে তা নির্যাতনের উপাদান।

সংস্থাটি জানায়, এখন থেকেই শিশুদের সচেতন না করলে তারা কৌতূহল থেকে বিষয়টিতে আগ্রহী হয়ে উঠতে পারে, যুক্তরাজ্যের আইনে এই ধরনের অশালীন ছবি তৈরি করা, সংগ্রহ করা বা বিতরণ করা সমস্ত পরিস্থিতিতে বেআইনি। এগুলো আসল হোক বা নকল। শিশুরা এর ফলাফল বুঝতে না পেরে এসব অনলাইনে প্রচার করতে পারে। ছবিগুলো ব্ল্যাকমেইল করার জন্য ব্যবহার করা হতে পারে।

তাই বিষয়টির ক্ষতিকর এবং ভয়াবহ দিক বিবেচনা করে শিশুদের সাথে সাথে অভিভাবকদের মধ্যে সচেতনতা বাড়াতে শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছে সংস্থাটি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অশালীন ছবিএআইকৃত্রিম বুদ্ধিমত্তাশিশুশিশু নির্যাতনসেফার ইন্টারনেট সেন্টার
শেয়ারTweetPin

সর্বশেষ

বড় অঘটন হলেও ইতিহাস বদলাতে চায় জাপান

জুন ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

দেশের বাজারে স্বর্ণের দাম ভরিতে কমেছে ৩ হাজার ২২৬ টাকা

জুন ২৯, ২০২৬

৩ হাজার কোটি টাকার প্রকল্প – প্রশ্নবিদ্ধ

জুন ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

বাংলাদেশিদের জন্য পর্যটন ভিসা চালু হওয়ায় কলকাতার ব্যবসায়ীদের মিষ্টিমুখ

জুন ২৯, ২০২৬

আফগান সীমান্তে পাকিস্তানের সামরিক অভিযান, নিহত ২৯

জুন ২৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT