জনপদ

ভুল চিকিৎসায় মা ও নবজাতকের মৃত্যুর অভিযোগে আটক ২

অভিযোগের পর হাসপাতাল চত্বরে পুলিশ ও রোগীর পরিবারের সদস্যরা. Channel i News - চ্যানেল আই নিউজ

ভুল চিকিৎসায় মা ও নবজাতকের মৃত্যুর অভিযোগে আটক ২, হাসপাতাল চত্বরে পুলিশ ও রোগীর পরিবারের সদস্যরা।. Channel i News – চ্যানেল আই নিউজ

নরসিংদীতে মেরি স্টোপস ক্লিনিকে ভুল চিকিৎসায় মা ও নবজাতকের মৃত্যুর অভিযোগ উঠেছে। এ ঘটনায় ক্লিনিকের ম্যানেজারসহ ২ জনকে আটক করেছে পুলিশ। নিহত সালেহা বেগম শহরের শালিধা এলাকার হান্নান মিয়ার স্ত্রী।

শুক্রবার রা‌তে শহরের বাসাইল মেরি স্টোপস ক্লিনিকে এ ঘটনা ঘটে।

স্বজনেরা জানায়, শুক্রবার সালেহা বেগম আলটাসোনোগ্রাম করার জন্য স্বজনেরা মেরিস্টোপস ক্লিনিকে নিয়ে যান। এ সময় কর্মরত চিকিৎসক হেলেনা হালিম সিজার করার পরামর্শ দেন। সালেহা সিজারে রাজি না হলে তাকে বাচ্চার অবস্থা ভালো না বলে ভয়ভীতি দেখিয়ে অপারেশনের জন্য ওটিতে নিয়ে যান। অপারেশনের টেবিলেই রোগীর অবস্থা বেগতিক দেখে রোগীকে ঢাকায় রেফার্ড করেন। প‌রে স্বজন‌দের না জানিয়ে মরদেহ অ্যাম্বুলেন্সে উঠিয়ে ঢাকায় পাঠিয়ে দেন। ঢাকা মেডিকেলে পৌছালে মা ও নবজাতককে মৃত বলে ঘোষণা করেন কর্মরত চিকিৎসক। এ ঘটনায় নিহতের স্বজন ও এলাকাবাসী হাসপাতাল ভাংচুর চালায়।

এ ঘটনায় মোবাইল কোর্ট ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ক্লিনিকের ম্যানেজারসহ ২ জনকে আটক করা হয়েছে। দ্রুত তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়ার কথা জানালেন সিভিল সার্জন।

বিষয়:অপারেশন ভুল চিকিৎসা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…