চুয়াডাঙ্গা

পাওয়ার টিলারের ধাক্কায় শিশু নিহত

শিশুর পা ও শরীরের অংশের ছবি, নিহতের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

শিশুর পা ও শরীরের অংশের ছবি, পাওয়ার টিলারের ধাক্কায় নিহতের ঘটনা. Channel i News – চ্যানেল আই নিউজ

চুয়াডাঙ্গার জীবননগরে চাষাবাদে ব্যবহৃত একটি পাওয়ার টিলারের ধাক্কায় আলামিন হোসেন নামের ৩ বছর বয়সী এক শিশু নিহত হয়েছে।

রোববার সকাল সাড়ে ৮টার দিকে জীবননগর উপজেলার উথলী গ্রামের ফার্মগেট পাড়ায় এ দুর্ঘটনা ঘটে। নিহত শিশু আলামিন হোসেন একই গ্রামের ডালিম হোসেনের ছেলে।

জীবননগর থানার অফিসার ইনচার্জ আব্দুল খালেক জানান, গ্রামের ফার্মগেট পাড়ায় ভুট্টার গাছবোঝাই পাওয়ার টিলারের সাথে ধাক্কায় শিশুটি গুরুতর আহত হয়। স্থানীয়রা তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পথেই তার মৃত্যু হয়।

তিনি আরও জানান, এ ব্যাপারে শিশুটির পরিবার থানায় কোনো অভিযোগ করেনি। অভিযোগ পেলেই আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

বিষয়:শিশু শিশু নিহত

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…