অপরাধ

যেন চাঁদ হাতে পেলেন মা

অপহরণের মূল হোতা ডিপ্লোমা ইঞ্জিনিয়ার তানিয়া ও তার স্বামী রুবেল গ্রেপ্তার

মা ও শিশু, মানবিকতা ও মাতৃত্বের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

একজন মা তার নবজাতক শিশুকে আদর করছেন, মানবিক ও মাতৃত্বের সুন্দর মুহূর্ত।. Channel i News – চ্যানেল আই নিউজ

গত ১৯ ফেব্রুয়ারি ফুটফুটে পুত্র সন্তানের জন্ম দেন মা মিলি আক্তার। মাত্র সাত দিনের বাচ্চাকে হারিয়ে পাগলপ্রায় মা। সদ্য পৃথিবীতে আলো দেখা বাচ্চাটি বেঁচে আছে কিনা, থাকলে কী খাচ্ছে এসব কিছু কুঁড়ে কুঁড়ে খাচ্ছিল তাকে।

এরমাঝে আবার লাখ টাকা না দিলে বাচ্চা হত্যার হুমকিও রয়েছে। উপায় না দেখে র‌্যাবে অভিযোগ দেন। অভিযোগের পর তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে যশোরের অভয়নগর এলাকায় অভিযান চালিয়ে অপহরণকারী রুবেল শেখ ও তার স্ত্রী তানিয়া আফরোজকে গ্রেপ্তার করে র‌্যাব-৪। উদ্ধার হয় অপহরণের শিকার নবজাতককেও। পাঁচদিন পর ১৩ দিনের পুত্রকে হাতে পেয়ে মা মিলি যেন চাঁদ হাতে পেলেন। মুখে ছিল উচ্ছ্বাস, আর আনন্দ অশ্রুর মিশেল।

‘ফুপু’ ডেকে হৃদতা, পরে ৭ দিনের শিশু অপহরণ
ফুপু ডেকে আত্মীয়তার বন্ধন গড়ে তুলে মিলি আক্তারের মাত্র সাত দিনের শিশুকে অপহরণ করে লাখ টাকা দাবি করে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার তানিয়া ও তার স্বামী রুবেল। টাকা না পেলে সাতদিনের শিশুটিকে হত্যার হুমকিও দেন তারা।

নিরাপত্তা চেকপোস্টে চারজন ব্যক্তি, দুইজন পুলিশ ও দুইজন সাধারণ ব্যক্তি. Channel i News - চ্যানেল আই নিউজ
গ্রেপ্তার দম্পতি শিশু অপহরণকারী তানিয়া আফরোজ ও রুবেল শেখ

র‌্যাব জানায়, পরিবারের অমতে ২০২০ বিয়ে করেছিলেন তানিয়া আফরোজ ও মো. রুবেল। তানিয়া ডিপ্লোমা ইঞ্জিনিয়ার আর রুবেল গার্মেন্টেসে কাজের পাশাপাশি রাজমিস্ত্রীর কাজ করত। সাভারের ঢুলিভিটা এলাকায় বসবাস করত তারা। ঢুলিভিটা এলাকার বাজারের পাশেই থাকত মিলি আক্তার। অন্যের বাসায় গৃহকর্মীর কাজ করতেন তিনি। পাশাপাশি বসবাসের কারণে তানিয়া-রুবেল দম্পতির সঙ্গে সুসম্পর্ক গড়ে ওঠে মিলি আক্তারের। গৃহকর্মীর কাজ করা মিলিকে মাঝেমাঝে আর্থিকভাবেও তারা সহযোগিতা করত। মিলিকে ফুপু বলে ডাকত রুবেল। হৃদতার বন্ধনকে কাজে লাগিয়ে সাতদিনের শিশুকে অপহরণ করে এই দম্পতি।

নবজাতকটিকে রূপসা নদী ফেলা হত্যার হুমকি
শনিবার সংবাদ সম্মেলনে র‌্যাবের মুখপাত্র কমান্ডার খন্দকার আল মঈন বলেন, ভুক্তভোগী মা ও অপহরণকারীরা একই এলাকার মধ্যে থাকায় বেশ কিছুদিন ধরে পরিচিত। এছাড়াও রুবেল ও তানিয়া আফরোজা নামের এক দম্পতি নিয়মিত খোঁজ-খবর ও নানা সহযোগিতার হাত বাড়ায়।

সংবাদ সম্মেলনে র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন
সংবাদ সম্মেলনে র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন

গত ২৬ ফেব্রুয়ারি রাতে রুবেল ও তার স্ত্রী তানিয়ার কাছে নবজাতক সন্তানকে রেখে ওষুধ আনতে বাইরে যান। এই সুযোগে নবজাতক শিশুটিকে নিয়ে পালিয়ে যান রুবেল ও তানিয়া। পরে এক লাখ টাকা মুক্তিপণ দাবি করেন তারা। নবজাতক শিশুটি তার মায়ের অনুপস্থিতিতে অসুস্থ হয়ে পড়লে তারা সিদ্ধান্ত নেয় যে, মুক্তিপণ না পেলে শিশুটিকে গোপনে রূপসা নদীতে ফেলে দিয়ে আত্মগোপন করবে।

একাধিক বিয়ে ও ধর্ষণ চেষ্টার আসামি রুবেল
র‌্যাব বলছে রুবেল খুলনার একটি বিদ্যালয় থেকে প্রাথমিক পর্যন্ত পড়াশোনা করে। জীবিকার তাগিদে সাত-আট বছর আগে রাজধানী ঢাকায় আসে। সে পেশায় একজন গামেন্টর্সকর্মী পাশাপাশি রাজমিস্ত্রীর কাজ করত। রুবেল ইতিপূর্বে একাধিক বিবাহ করেছে বলে জানা যায়। এছাড়াও সে আগেও ধর্ষণ চেষ্টা, অপহরণসহ বিভিন্ন অপরাধের সাথে যুক্ত ছিল।

বিষয়:র‌্যাব-৪

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…