শিশু আয়ানের মৃত্যুর ঘটনায় ৭দিনে তদন্ত প্রতিবেদন দিতে হাইকোর্টের নির্দেশ
শিশু আয়ানের মৃত্যুর ঘটনায় ৭ দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন দেওয়ার নির্দেশনা।. Channel i News – চ্যানেল আই নিউজ
ভিডিও প্রতিবেদনের বিস্তারিত তথ্য ও প্রাসঙ্গিক বর্ণনা নিচে পড়ুন।
রাজধানীর বাড্ডার সাঁতারকুলের ইউনাইটেড মেডিকেল কলেজ হাসপাতালে সুন্নতে খতনার জন্য অজ্ঞান করা শিশু আয়ান আহমেদের মৃত্যুর ঘটনা তদন্ত করে সাতদিনের মধ্যে প্রতিবেদন দেওয়ার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। আয়ানের পরিবারকে ৫ কোটি টাকা ক্ষতিপূরণ কেন দেওয়া হবে না তাও জানতে চেয়েছেন আদালত। দেশের সব অনুমোদিত ও অননুমোদিত হাসপাতাল-ক্লিনিকের তালিকা এক মাসের মধ্যে দিতেও বলা হয়েছে।
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…






