চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সন্তান জন্ম দিলেই কোম্পানি দিবে ৮২ লাখ টাকা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:৩৯ অপরাহ্ণ ১১, ফেব্রুয়ারি ২০২৪
আন্তর্জাতিক, আন্তর্জাতিক সেমি লিড নিউজ
A A
মা ও শিশু সমুদ্র সৈকতে হাসিমুখে খেলা করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

জনসংখ্যা বৃদ্ধির হার যেমন একটি দেশের বড় সমস্যাগুলোর মধ্যে অন্যতম, ঠিক তেমনি জনসংখ্যার উল্লেখযোগ্য বৃদ্ধি না হওয়া দেশের জন্য বড় সমস্যা। তাই তো দেশের জনসংখ্যাগত সংকট পরিস্থিতিতে কর্মকর্তা-কর্মচারীদের কোনো পরিবারে সন্তান জন্ম নিলে ৮২ লাখ টাকা পুরস্কার ঘোষণা করেছে সাউথ কোরিয়ার একটি বেসরকারি প্রতিষ্ঠান।

রোববার ১১ ফেব্রুয়ারি হিন্দুস্তান টাইমস’র এক প্রতিবেদনে বলা হয়, জনসংখ্যার উল্লেখযোগ্য বৃদ্ধির উদ্দেশ্যে ‘বুইয়ং গ্রুপ’ নামে একটি সাউথ কোরিয়ান সংস্থা নিজেদের কর্মচারীদের, যাদের সন্তান জন্ম হয়েছে তাদের ৭৫ হাজার মার্কিন ডলার (৮২ লাখ টাকা) বোনাস দেওয়ার ঘোষণা করেছে।

বুইয়ং গ্রুপের এই সাহসী পদক্ষেপটি দেশের জনসংখ্যাগত স্থিতিশীলতার জন্য নেওয়া হয়েছে।

Banglabid

বর্তমানে সাউথ কোরিয়া বিশ্বের সর্বনিম্ন প্রজনন হারের সঙ্গে লড়াই করছে। ২০২২ সালে দেশের প্রজনন হার ছিল ০.৭৮।

পরিসংখ্যান কোরিয়ার সরকারী পূর্বাভাস অনুসারে, এই অনুপাত ২০২৫ সালের মধ্যে ০.৬৫-এ নেমে আসতে পারে। এই কারণেই বুইয়ং গ্রুপ নিজের কর্মচারীদের বড় অংকের আর্থিক সহায়তা প্রদান করে গুরুতর জনসংখ্যাগত সংকট মোকাবেলার চেষ্টা করছে। কোম্পানির লক্ষ্য ক্রমহ্রাসমান জনসংখ্যার হার ফিরিয়ে আনা এবং দেশে নিজের কোম্পানির অর্থপূর্ণ অবদান বজায় রাখা।

সম্প্রতি কোম্পানির প্রেসিডেন্ট লি জং-কিউন কর্মীদের সন্তান ধারণের জন্য আর্থিক সহায়তার ঘোষণা করেন। কোম্পানি প্রতি সন্তানের জন্য প্রতিটি পরিবারকে ১০০ মিলিয়ন কোরিয়ান ওয়ান দেবে অর্থাৎ যা ৭৫ হাজার মার্কিন ডলার বা প্রায় ৮২ লাখ টাকা।

Reneta

এইভাবে, কোম্পানি ২০২১ সালের পরে ৭০ জন সন্তানের জন্মদাতা কর্মচারীদের জন্য মোট ৫৫.২ লক্ষ মার্কিন ডলার কোটি টাকা বরাদ্দ করেছে। দেশের জনসংখ্যা বাড়াতে ওই কোম্পানির উদ্যোগ সামাজিকতায় একটি নতুন বেঞ্চমার্ক সেট করেছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জনসংখ্যাদক্ষিণ কোরিয়াসন্তান জন্মদানসন্তানের সাথে পরিবার পাবেন উপহার
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকার চেয়ারম্যান প্রফেসর সৈয়দ আক্তারুজ্জামান (সংগৃহীত)।

ফেলের হার বাড়ার কারণ জানালেন ঢাকা বোর্ডের চেয়ারম্যান

আগস্ট ১০, ২০২৬

হরমুজ খুললে পরমাণু ইস্যুতে ইরানকে ছাড় দেওয়ার সম্ভাবনা ট্রাম্পের

আগস্ট ১০, ২০২৬
ছবি: প্রতিনিধি।

গাইবান্ধায় স্কচটেপ দিয়ে হাত-পা বাঁধা অবস্থায় যুবকের মরদেহ উদ্ধার

আগস্ট ১০, ২০২৬
ছবি: সংগৃহীত।

৪ আর্থিক প্রতিষ্ঠান অকার্যকর ঘোষণা, প্রশাসক বসাল বাংলাদেশ ব্যাংক

আগস্ট ১০, ২০২৬

রোমায় বিশ্বকাপজয়ী আর্জেন্টাইন, কত বছরের চুক্তি হল?

আগস্ট ১০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT