ভিডিও নিউজ

ডাকাতির সময় অপহৃত শিশু ২৪ ঘণ্টার মধ্যে উদ্ধার

বাংলাদেশের নারী পুলিশ সদস্যরা নিরাপত্তা নিশ্চিত করতে দায়িত্বে রয়েছেন, একটি অফিসে।. Channel i News – চ্যানেল আই নিউজ

ভিডিও প্রতিবেদনের বিস্তারিত তথ্য ও প্রাসঙ্গিক বর্ণনা নিচে পড়ুন।

মুক্তিপণের উদ্দেশ্যে রাজধানীর আজিমপুরে ৮মাস বয়সী শিশুকে অপহরণ করেছিলো একটি চক্র। তবে মুক্তিপণ চাওয়ার আগে ২৪ ঘণ্টার মধ্যেই ধরা পড়ে তারা। সংবাদ সম্মেলনে র‌্যাব জানিয়েছে, বিশেষ অভিযানে শিশুটিকে উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। অপহরণকারী চক্রের সদস্য ফাতেমা আক্তার শাপলাকে গ্রেপ্তার করেছে র‌্যাব। ঘটনায় জড়িত সুমন, রায়হান ও হাসান নামে আরও ৩ জনকে শনাক্ত করা গেলেও অপর এক নারীকে এখনো শনাক্ত করা যায়নি।

প্রতিবেদক

শহীদুল্লাহ রাজু

বাংলাদেশ ও বিশ্বের গুরুত্বপূর্ণ খবর, মানুষের গল্প এবং যাচাইকৃত তথ্য পাঠকের কাছে পৌঁছে দেয় চ্যানেল আই অনলাইন।

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…