প্রধান উপদেষ্টার সঙ্গে সেনা প্রধানের বৈঠক

প্রধান উপদেষ্টার সঙ্গে সেনা প্রধানের বৈঠক, উভয় পক্ষের মধ্যে আলোচনা ও মতবিনিময়।. Channel i News – চ্যানেল আই নিউজ
অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এ বৈঠক অনুষ্ঠিত হয়।
রোববার ১৩ অক্টোবর সংবাদ মাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই কথা জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।
জানানো হয়েছে, সাক্ষাতকালে প্রধান কুশলাদি বিনিময়ের পাশাপাশি সেনাবাহিনীর চলমান কার্যক্রম সম্পর্কে প্রধান উপদেষ্টাকে অবহিত করেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। এসময় প্রধান উপদেষ্টা সেনাবাহিনী প্রধানকে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন বলেও জানা গেছে।
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…






