বাংলাদেশ

আনোয়ার ইব্রাহিমের সাথে প্রধান উপদেষ্টার বৈঠক

-4 Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশ ও মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিনিধির মধ্যে আনুষ্ঠানিক বৈঠক, দুই দেশের পতাকা সহ, চ্যানেল আই অনলাইন সংবাদ প্রতিবেদনের জন্য।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।

আজ (১২ আগস্ট) মঙ্গলবার স্থানীয় সময় সকাল ১০টায় মালয়েশিয়ার কুয়ালালামপুরে এই দ্বিপাক্ষিক শুরু হয়। এর আগে সকাল ৯টার দিকে প্রধান উপদেষ্টা পৌঁছান দেশটির রাষ্ট্রীয় ভবন পুত্রাযায়ায়।

দ্বিপাক্ষিক বৈঠকের আগে পুত্রজায়াতে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসকে স্বাগত জানান আনোয়ার ইব্রাহিম। এরপর প্রধান উপদেষ্টার সম্মানে বাংলাদেশের জাতীয় সঙ্গীত পরিবেশন করা হয়।

মঙ্গলবার পুত্রজায়ায় দর্শনার্থী বইয়ে স্বাক্ষর করছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস

পরে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী বাংলাদেশের সফরকারীদের সঙ্গে সেই দেশের কূটনীতিক ব্যবসায়ী ও অন্যান্য প্রতিনিধিদের সঙ্গে পরিচয় করিয়ে দেন। সেখানে পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন ড. মুহাম্মদ ইউনূস।

বৈঠক শেষে দুই নেতার একটি যৌথ সংবাদ সম্মলনে অংশ নেয়ার কথা রয়েছে। মালয়েশিয়ার প্রধান উপদেষ্টার তিন দিনের রাষ্ট্রীয় সফরের আজ দ্বিতীয় দিন।

বিষয়:আনোয়ার ইব্রাহিম প্রধান উপদেষ্টা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…