চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
    https://www.youtube.com/live/kP-IVGRkppQ?si=_Tx54t8FAaVsH3IO
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মাইলস্টোন ট্র্যাজেডি: বিদেশি মেডিকেল টিমগুলোর প্রতি প্রধান উপদেষ্টার কৃতজ্ঞতা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:৩৪ অপরাহ্ণ ২৭, জুলাই ২০২৫
- টপ লিড নিউজ, বাংলাদেশ
A A

সম্প্রতি মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে ঘটে যাওয়া বিমান দুর্ঘটনায় আহতদের বিশেষায়িত চিকিৎসা সেবা দিতে বিদেশি চিকিৎসদের দ্রুত সাড়া দেওয়া এবং চিকিৎসা সহায়তার জন্য তাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড.মুহাম্মদ ইউনূস।  

রোববার (২৭ জুলাই) রাষ্ট্রীয় অতিথী ভবন যমুনায় সিঙ্গাপুর, চীন এবং ভারত থেকে আগত ২১ জন চিকিৎসক ও নার্সের একটি প্রতিনিধিদল প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সাথে সাক্ষাৎ করেন। এসময় তাদের চিকিৎসা সহযোগিতার জন্য আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন মুহাম্মদ ইউনুস।

প্রধান উপদেষ্টা সংকটকালীন সময়ে চিকিৎসকদের নিষ্ঠা ও সংহতির প্রশংসা করেন এবং জরুরি স্বাস্থ্যসেবায় আন্তর্জাতিক সহযোগিতার গুরুত্ব তুলে ধরেন।

মুহাম্মদ ইউনুস বলেন, এই টিমগুলো কেবল দক্ষতা নয়, হৃদয় নিয়েই এসেছে। তাঁদের উপস্থিতি আমাদের মানবিক ঐক্যের প্রতিফলন এবং বিপদের সময় বৈশ্বিক অংশীদারত্বের মূল্য প্রমাণ করে।

আহতদের মধ্যে অনেকেই শিশু, তাদের জরুরি চিকিৎসা এবং ট্রমা কেয়ার নিশ্চিত করতে এই মেডিকেল টিমগুলো স্থানীয় চিকিৎসকদের সঙ্গে মিলেমিশে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন বলে জানান প্রধান উপদেষ্টা।

প্রধান উপদেষ্টা টিমগুলোর দ্রুত আগমন এবং কাজ শুরু করার জন্য কূটনৈতিক সমন্বয়ের প্রশংসা করেন।

Reneta

এছাড়াও সফররত চিকিৎসকদের মিশন বাস্তবায়নে সরকারের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিয়েছেন তিনি।

অধ্যাপক  ইউনূস চিকিৎসকদের প্রতি অনুরোধ জানিয়ে বলেন,  প্রাতিষ্ঠানিক সহযোগিতা, চিকিৎসা শিক্ষা বিনিময় এবং স্বাস্থ্য খাতে সক্ষমতা উন্নয়ন ও উদ্ভাবনে স্থায়ী সম্পৃক্ততার জন্য তারা যেন ভার্চুয়ালি হলেও বাংলাদেশের সঙ্গে দীর্ঘমেয়াদি সম্পর্ক বজায় রাখেন।

প্রধান উপদেষ্টা জোর দিয়ে বলেন, এ ধরনের অংশীদারিত্ব জনস্বাস্থ্য এবং জরুরি প্রস্তুতির ক্ষেত্রে দীর্ঘমেয়াদি সহযোগিতার ভিত্তি তৈরি করতে পারে।

স্বাস্থ্য উপদেষ্টা নুরজাহান বেগম, এই দুঃসময়ে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার জন্য বিদেশি চিকিৎসক ও নার্সদের ধন্যবাদ জানান।

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক সায়েদুর রহমান বলেন, বিদেশি চিকিৎসকরা দ্রুত সাড়া দেওয়ার কারণে অনেক জীবন রক্ষা পেয়েছে।

সাক্ষাৎকালে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ডা. মো. নাসির উদ্দিন বলেন, আবারও প্রমাণ হলো, চিকিৎসকের কোনো সীমান্ত নেই।

এসময়, ঢাকায় নিযুক্ত চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন এবং সিঙ্গাপুর মিশনের প্রধানও উপস্থিত ছিলেন।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসচিকিৎসা সহায়তাপ্রধান উপদেষ্টাবিদেশি চিকিৎসক
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

ছাত্রদল কর্মী হত্যাচেষ্টা: হাসিনা-কাদেরসহ ৪০ জনের বিরুদ্ধে চার্জশিট

মে ৩, ২০২৬
ছবি: সংগৃহীত

‘তারা এখানে ভালোবাসা পেয়েছে, তাদের কখনও ভুলে যাওয়া হবে না’

মে ৩, ২০২৬

স্বাক্ষরিত জুলাই সনদ ধাপে ধাপে বাস্তবায়নে সরকার দৃঢ় প্রতিজ্ঞ: প্রধানমন্ত্রী

মে ৩, ২০২৬
ছবি: সংগৃহীত

ঈদে চাহিদার চেয়ে ২২ লাখ কোরবানির পশু বেশি রয়েছে: প্রাণিসম্পদ মন্ত্রী

মে ৩, ২০২৬

রিয়াল রাতে পয়েন্ট হারালেই চ্যাম্পিয়ন বার্সা

মে ৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT