বাংলাদেশ

ইইউ’র অনাবাসী রাষ্ট্রদূতদের সাথে বৈঠক করবেন প্রধান উপদেষ্টা

বাংলাদেশের প্রধান উপদেষ্টা ইইউ'র রাষ্ট্রদূতদের সাথে বৈঠক করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রধান উপদেষ্টা ইইউ’র রাষ্ট্রদূতদের সাথে বৈঠক করছেন, যা বাংলাদেশের আন্তর্জাতিক সম্পর্কের অংশ।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রফিকুল আলম বলেছেন, আগামী ৯ ডিসেম্বর ইউরোপীয় ইউনিয়নের অনাবাসী রাষ্ট্রদূতদের সাথে বৈঠক করবেন প্রধান উপদেষ্টা।

বৃহস্পতিবার (৫ ডিসেম্বরে) এক সংবাদ সম্মেলনে তিনি সাংবাদিকদের এই কথা জানান।

এই সময় তিনি জানান, বৈঠকে জিএসপি, বাণিজ্য, দ্রুত রোহিঙ্গা প্রত্যাবাসন বিষয়ে আলোচনা হতে পারে।

তিনি বলেন, প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে আগামী ৯ ডিসেম্বর ইউরোপীয় ইউনিয়নের ২৭ এবং ইইউর রাষ্ট্রদূতসহ ২৮ জন কূটনীতিক বৈঠক করবেন। বাংলাদেশে ১৩টি ইউরোপীয় দেশের দূতাবাস রয়েছে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, ইইউর সব সদস্য রাষ্ট্রের রাষ্ট্রদূত একত্রিত হয়ে সরকার প্রধানের সঙ্গে আলোচনার উদ্যোগটি এবারই প্রথম। এ উদ্যোগ বাংলাদেশ ও ইইউর সম্পর্কে আরও সুসংহত করবে বলে আশা করা যাচ্ছে।

বৈঠকে বাংলাদেশের সঙ্গে ইইউর দ্বিপক্ষীয় সম্পর্ক এবং সহযোগিতার নতুন ও সম্ভাবনাময় ক্ষেত্র নিয়ে আলোচনার সম্ভাবনা রয়েছে বলে জানান তিনি। জিএসপি প্লাস বাণিজ্য সুবিধা, জলবায়ু পরিবর্তনের সংকট মোকাবিলা, রোহিঙ্গা প্রত্যাবাসন এবং টেকসই ভবিষ্যৎ বিনির্মাণের বিষয়ে আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে বলেও জানান মুখপাত্র।

বিষয়:ইইউ প্রধান উপদেষ্টা রাষ্ট্রদূত

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…