বাংলাদেশ

জাতিসংঘের অধিবেশনে যোগদান শেষে দেশে ফিরেছেন প্রধান উপদেষ্টা

জাতিসংঘের অধিবেশনে যোগদান শেষে দেশে ফিরেছেন প্রধান উপদেষ্টা. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রধান উপদেষ্টা জাতিসংঘের অধিবেশনে অংশগ্রহণ শেষে দেশে ফিরছেন, সঙ্গে আছেন নিরাপত্তা ও কর্মকর্তারা।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগদান শেষে দেশে ফিরেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।

আজ ২ অক্টোবর বৃহস্পতিবার সকাল ৯টায় তাকে বহনকারী এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইট রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

জাতিসংঘের ৭৯তম সাধারণ অধিবেশনে অংশ নিতে গত সপ্তাহে নিউইয়র্কে যান প্রধান উপদেষ্টা। সেখানে তিনি বিভিন্ন রাষ্ট্র ও আন্তর্জাতিক সংস্থার নেতাদের সঙ্গে বৈঠক করেন এবং বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি, গণতান্ত্রিক রূপান্তর ও উন্নয়ন অগ্রাধিকারের বিষয়ে মতবিনিময় করেন।

নিউইয়র্ক স্থানীয় সময় মঙ্গলবার রাত ১১টায় (বাংলাদেশ সময় বুধবার সকাল) প্রধান উপদেষ্টা ও তার সফরসঙ্গীদের বহনকারী এমিরেটস এয়ারলাইন্সের ফ্লাইটটি জন এফ. কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে যাত্রা করে।

বিমানবন্দরে প্রধান উপদেষ্টাকে স্বাগত জানান অন্তর্বর্তী সরকারের কয়েকজন উপদেষ্টা, কূটনীতিক ও প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

বিষয়:জাতিসংঘ প্রধান উপদেষ্টা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…