বাংলাদেশ

জিমি কার্টারকে গভীর শ্রদ্ধা জানালেন প্রধান উপদেষ্টা

প্রধান উপদেষ্টা জিমি কার্টারকে গভীর শ্রদ্ধায় স্মরণ করছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রধান উপদেষ্টা জিমি কার্টারকে স্মরণ করে এক স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে, যেখানে তার ছবি ও পতাকা রয়েছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

সাবেক মার্কিন প্রেসিডেন্ট এবং সহকর্মী নোবেল বিজয়ী জিমি কার্টারকে গভীর শ্রদ্ধা জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।

মঙ্গলবার (৩১ ডিসেম্বর) সকাল ১১টা ৪৫ মিনিটে ঢাকার বারিধারায় মার্কিন দূতাবাসে খোলা শোক বইতে প্রধান উপদেষ্টা প্রয়াত প্রেসিডেন্টের ছবিতে পুষ্পমাল্য অর্পণ করেন।

এর আগে, ইউএস চার্জ ডি’অ্যাফেয়ার্স মেগান বোল্ডিন দূতাবাসে প্রধান উপদেষ্টাকে স্বাগত জানান। দূতাবাসে সংক্ষিপ্ত অবস্থানকালে প্রধান উপদেষ্টা তার দীর্ঘ বন্ধুত্বের কথা স্মরণ করেন এবং বোল্ডিনকে বলেন, তিনি জর্জিয়াতে কার্টার এর বাড়ি পরিদর্শন করেছেন।

প্রধান উপদেষ্টা বলেন, কার্টার মানবাধিকার, গণতন্ত্র এবং শান্তির বিশ্ব চ্যাম্পিয়ন ছিলেন। তিনি বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার করতে কার্টারের প্রচেষ্টার প্রশংসাও করেন।

অধ্যাপক ইউনূস ১৯৮৬ সালে কার্টার এর বাংলাদেশ সফরের কথা স্মরণ করেন এবং কার্টার সেন্টারের মাধ্যমে তার প্রভাবপূর্ণ কাজের প্রশংসা করেন।

বিষয়:জিমি কার্টার প্রধান উপদেষ্টা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…