বাংলাদেশ

জেন গুডঅলের মৃত্যুতে প্রধান উপদেষ্টার শোক

জেন গুডঅলের মৃত্যুতে প্রধান উপদেষ্টার শোক প্রকাশ. Channel i News - চ্যানেল আই নিউজ

ছবি: সংগৃহীত

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

প্রকৃতি সংরক্ষণ আন্দোলনের অগ্রদূত ও বিশ্ববিখ্যাত শিম্পাঞ্জি বিশেষজ্ঞ ডেম জেন গুডঅলের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস।

বৃহস্পতিবার (২ অক্টোবর) এক শোকবার্তায় ইউনূস বলেন, আমার প্রিয় বন্ধু, বিশ্বখ্যাত প্রাণীবিদ, প্রাইমেট বিশেষজ্ঞ, নৃতত্ত্ববিদ ও পরিবেশ রক্ষাকর্মী ড. জেন গুডঅলের প্রয়াণে আমি গভীরভাবে শোকাহত।

জেন গুডঅল ইনস্টিটিউট জানিয়েছে, যুক্তরাষ্ট্র সফরে ক্যালিফোর্নিয়ায় অবস্থানকালে বুধবার স্থানীয় সময় ৯১ বছর বয়সে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

বিশ্বজুড়ে শিম্পাঞ্জি ও মানুষের সম্পর্ক নিয়ে গবেষণা এবং প্রকৃতি সংরক্ষণে অবদানের জন্য গুডঅলকে সর্বজনবিদিত করে তোলে। পরিবেশ রক্ষা ও টেকসই উন্নয়নের লক্ষ্যে তিনি জীবনের শেষ দিন পর্যন্ত কাজ করেছেন।

তার স্মৃতিচারণায় মুহাম্মদ ইউনূস বলেন, “ড. গুডঅল ছিলেন এক অবিচল যোদ্ধা। শান্তি, ন্যায়বিচার, টেকসই উন্নয়ন ও মানবসম্পর্কের গভীরতায় তিনি জীবন উৎসর্গ করেছেন। তার মৃত্যু প্রকৃতির এক শক্তিশালী কণ্ঠস্বর হারানো, যা আমাদের হৃদয়ে গভীর শূন্যতা তৈরি করেছে। তবে তার কাজ ও অবদান ভবিষ্যতেও বিশ্বকে প্রভাবিত করবে।”

বাংলাদেশের সঙ্গে জেন গুডঅলের সম্পর্কের কথা উল্লেখ করে ইউনূস বলেন, ১৯৯০ এর দশকে তিনি গ্রামীণ ব্যাংক সফর করেছিলেন এবং নারীর ক্ষমতায়নে গভীর আগ্রহ প্রকাশ করেছিলেন। পরে আফ্রিকা ও বিশ্বের নানা স্থানে তার কাজে গ্রামীণ নীতিমালা যুক্ত করেন। তিনি আমাদের দেশের আজীবনের বন্ধু হয়ে থেকে গেছেন। আমাদের কাজের প্রতি তার আগ্রহ ও সমর্থন আমাকে সবসময় অনুপ্রাণিত করেছে। সর্বশেষ ২০২৫ সালের জুনে সোশ্যাল বিজনেস ডে কনফারেন্সে তিনি আমাদের প্রতি তার বার্তা পাঠিয়েছিলেন।

ইউনূস আরও বলেন, তার সমর্থন এবং তিনি আমার ও লক্ষ লক্ষ মানুষের জন্য যে অনুপ্রেরণা ছিলেন, তার জন্য আমি কৃতজ্ঞ। শান্তিতে ঘুমাও জেন, তোমাকে বিশ্ব চিরকাল স্মরণ করবে।

বিষয়:প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস শোক

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…