বাংলাদেশ

চট্টগ্রামে আইনজীবী হত্যায় প্রধান উপদেষ্টার নিন্দা

প্রধান উপদেষ্টার নিন্দা জানিয়ে আইনজীবীর ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

চট্টগ্রামে আইনজীবী হত্যার ঘটনায় প্রধান উপদেষ্টার নিন্দা প্রকাশের জন্য ছবি।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

চট্টগ্রামে এক আইনজীবীকে হত্যার নিন্দা জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। তিনি এ হত্যাকাণ্ডের তদন্ত এবং যথাযথ আইনি প্রক্রিয়া গ্রহণের নির্দেশ দিয়েছেন।

মঙ্গলবার ২৬ নভেম্বর রাতে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এই কথা জানানো হয়।

বলা হয়েছে, প্রধান উপদেষ্টা দেশবাসীকে ধৈর্য ধারণ এবং কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত কর্মকাণ্ডে অংশগ্রহণ থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন। তিনি চট্টগ্রামের সব ঝুঁকিপূর্ণ এলাকাসহ বন্দরনগরীতে নিরাপত্তা জোরদার করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নির্দেশ দিয়েছেন।

অন্তর্বর্তী সরকার যেকোনো মূল্যে বাংলাদেশে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে প্রতিশ্রুতিবদ্ধ বলে উল্লেখ করেছেন প্রধান উপদেষ্টা।

প্রসঙ্গত, আজ মঙ্গলবার বিকেলে চট্টগ্রামে চিন্ময় কৃষ্ণ দাসের মুক্তির দাবিকে ঘিরে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে সাইফুল আলম নামের রাষ্ট্রপক্ষের এক আইনজীবী নিহত হন।

বিষয়:প্রধান উপদেষ্টা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…