বাংলাদেশ

বাংলাদেশ-চীন সম্পর্ক আরও শক্তিশালী করতে প্রধান উপদেষ্টার আহ্বান

বাংলাদেশ ও চীনের প্রধান উপদেষ্টাদের মধ্যে সৌজন্য সাক্ষাৎ. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশের প্রধান উপদেষ্টা ও চীনের প্রতিনিধি একত্রে সাক্ষাৎ করছেন, সম্পর্ক উন্নয়নের জন্য আলোচনা করছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

চীনের সাথে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও গভীর ও শক্তিশালী করার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মুহাম্মদ ইউনূস।

আজ (২১ এপ্রিল) সোমবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় চীনের ইউনান প্রদেশের গভর্নর ওয়াং ইউবো এর সঙ্গে এক উচ্চপর্যায়ের বৈঠকে এই আহ্বান জানান ড. ইউনূস।

প্রধান উপদেষ্টা বলেন, আমাদের এখন সর্বোচ্চ অগ্রাধিকার হল, চীন সফরের সময় আমরা যে পরিকল্পনাগুলো নিয়ে আলোচনা করেছি সেগুলো নিয়ে এগিয়ে যাওয়া। আমরা নিশ্চিত করতে চাই যে গতি যেন হারিয়ে না যায়।

ইউনানের গভর্নর বলেন, এটি আমাদেরও সর্বোচ্চ অগ্রাধিকার। চীনে আমাদের সর্বোচ্চ পর্যায়ের এজেন্ডা বৈঠক হয়েছে। ইউনান দক্ষিণ এশিয়ার জন্য চীনের উন্মুক্ত কেন্দ্র হিসেবে কাজ করতে প্রস্তুত।

বিষয়:ওয়াং ইউবোপ্রধান উপদেষ্টা
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…