অর্থনীতি

সামাজিক উদ্ভাবন বিষয়ক বৈঠকে প্রধান উপদেষ্টা

বিশ্ব অর্থনৈতিক ফোরামে বক্তারা আলোচনা করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

বৈঠকে বিভিন্ন পেশাজীবী ও বিশেষজ্ঞরা অংশগ্রহণ করছেন, আলোচনার জন্য প্রস্তুত।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে অনুষ্ঠিত সামাজিক উদ্ভাবন বিষয়ক বৈঠকে অংশ নিয়েছেন।

আজ (২৪ সেপ্টেম্বর) বুধবার প্রধান উপদেষ্টার ফেসবুক পেজে জানানো হয়, মঙ্গলবার অনুষ্ঠিত এই বৈঠকের মূল আলোচ্য বিষয় ছিল ‘সামাজিক উদ্ভাবনের মাধ্যমে অর্থায়ন কার্যকর করা।’ এতে সরকারি ও বেসরকারি খাতের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।

বিশ্ব অর্থনৈতিক ফোরাম বৈঠকের আয়োজন করে। এতে সামাজিক উদ্ভাবন ও অর্থায়নের নতুন পথ ও সুযোগ নিয়ে আলোচনা হয়। বৈঠকে অংশগ্রহণকারীরা ধারণা বিনিময় ও সহযোগিতার ওপর জোর দেন।

বিষয়:জাতিসংঘ প্রধান উপদেষ্টা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…