বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে প্রধান উপদেষ্টার সাক্ষাৎ

বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে প্রধান উপদেষ্টার সাক্ষাৎ, বিভিন্ন অনুষ্ঠানে অংশগ্রহণ।. Channel i News – চ্যানেল আই নিউজ
বৈশ্বিক জলবায়ু সম্মেলনে যোগ দিতে গিয়ে ৪ দেশের প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীদের সাক্ষাৎ করেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
আজারবাইজানের রাজধানী বাকুতে কনফারেন্স অফ পার্টিস-২৯ (কপ-২৯) এর ফাঁকে বৈঠককালে প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীদের সঙ্গে কুশল বিনিময় করেন প্রধান উপদেষ্টা। তিনি বাকুতে চার দিনের এক সরকারি সফরে রয়েছেন।
মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজ্জু, বসনিয়া-হার্জেগোভিনার প্রেসিডেন্ট ডেনিস বেক্রিওভিচ, লিচেনস্টাইনের প্রধানমন্ত্রী ড্যানিয়েল রিশ এবং ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগের সঙ্গেও সাক্ষাৎ করেছেন প্রধান উপদেষ্টা।
গতকাল (সোমবার) স্থানীয় সময় বিকেল ৫টা ১৫মিনিটের দিকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে প্রধান উপদেষ্টা বাকুতে পৌঁছান। তিনি কপ-২৯ এর বিভিন্ন অধিবেশনে যোগ দেবেন এবং বিভিন্ন সাইডলাইন ইভেন্টে বক্তব্য রাখবেন।






