বাংলাদেশ

বৃষ্টি উপেক্ষা করে শাহবাগে ছাত্রদলের অবস্থান

শাহবাগে ছাত্রদলের বিক্ষোভ, বৃষ্টি উপেক্ষা করে আন্দোলন চলছে. Channel i News - চ্যানেল আই নিউজ

শাহবাগে ছাত্রদলের নেতাকর্মীরা বৃষ্টির মধ্যেও অবস্থান কর্মসূচি পালন করছে, ব্যাপক সংখ্যক মানুষ অংশগ্রহণ করে।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্য হত্যার বিচার দাবিতে বৃষ্টি উপেক্ষা করেই ঢাকার শাহবাগ থেকে হোটেল ইন্টারকন্টিনেন্টাল পর্যন্ত সড়ক অবরোধ করে অবস্থান কর্মসূচি পালন করছেন সংগঠনটির নেতা-কর্মীরা।

আজ ২২ মে বৃহস্পতিবার সকাল ১০টার দিকে ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলামের নেতৃত্বে শতাধিক নেতা-কর্মী শাহবাগ মোড়ে অবস্থান নেন। বিকেল পাঁচটা পর্যন্ত তাদের এই অবস্থান কর্মসূচি চলবে বলে তারা জানিয়েছেন।

এই কর্মসূচির কারণে শাহবাগ মোড় এবং টিএসসি, কাঁটাবন ও মৎস্য ভবন ও আশপাশের সড়কে যান চলাচল বন্ধ হয়ে সৃষ্টি হয়েছে তীব্র যানজট। দুর্ভোগে পড়েছেন সাধারণ যাত্রীরা।

সাম্য হত্যা মামলার তদন্তে গাফিলতির প্রতিবাদ, হত্যাকাণ্ডে জড়িত মূল ঘাতকসহ সব আসামিকে গ্রেফতার, সুষ্ঠু বিচারে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতের দাবিতে এই অবস্থান কর্মসূচি করার কথা জানান সড়কে অবস্থান নেয়া নেতাকর্মীরা।

বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন শাহরিয়ার আলম সাম্য হত্যার সঙ্গে জড়িত সন্দেহে তিনজনকে আটকের কথা জানিয়েছে।

বিষয়:অবস্থান কর্মসূচি সাম্য হত্যা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…