চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

তিন দফা দাবিতে ইসি কার্যালয়ের সামনে ছাত্রদলের অবস্থান

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:২০ অপরাহ্ণ ১৮, জানুয়ারি ২০২৬
- টপ লিড নিউজ, বাংলাদেশ
A A
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশনের (ইসি) প্রধান কার্যালয়ের সামনে তিন দফা দাবিতে অবস্থান কর্মসূচি পালন করছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের নেতা–কর্মীরা।

রোববার (১৮ জানুয়ারি) বেলা ১১টার দিকে ইসি ভবনের সামনে জড়ো হয়ে কর্মসূচি শুরু করেন তারা। ছাত্রদলের পক্ষ থেকে জানানো হয়েছে, এই অবস্থান কর্মসূচি রাত পর্যন্ত চলবে।

কর্মসূচিতে সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব, সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছিরসহ শীর্ষ নেতারা উপস্থিত রয়েছেন। পাশাপাশি বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে আসা ছাত্রদলের কয়েক হাজার নেতা–কর্মী এতে অংশ নিচ্ছেন।

Banglabid

ইসি প্রধান ফটকের সামনে আইনশৃঙ্খলা বাহিনী ব্যারিকেড বসিয়েছে। ব্যারিকেডের সামনে সড়কে অবস্থান নিয়ে নেতা–কর্মীরা বক্তব্য দিচ্ছেন।

কর্মসূচি প্রসঙ্গে ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির বলেন, আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে একটি মহল দেশে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করছে। ছাত্রদল এ ধরনের অপচেষ্টার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে তিন দফা দাবিতে আজ ইসি কার্যালয়ের সামনে অবস্থান নিয়েছে।

দাবিগুলোর ব্যাখ্যায় তিনি বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পোস্টাল ব্যালট সংক্রান্ত নির্বাচন কমিশনের সিদ্ধান্ত পক্ষপাতদুষ্ট ও প্রশ্নবিদ্ধ। এতে ইসির নিরপেক্ষতা নিয়ে জনমনে সন্দেহ তৈরি হয়েছে। তাই পোস্টাল ব্যালট নিয়ে সৃষ্ট বিতর্ক দ্রুত নিরসনের দাবি জানানো হচ্ছে।

Reneta

দ্বিতীয় দাবিতে তিনি বলেন, বিশেষ একটি রাজনৈতিক গোষ্ঠীর চাপে নির্বাচন কমিশন দায়িত্বশীল ও যুক্তিসংগত সিদ্ধান্তের বদলে হঠকারী সিদ্ধান্ত নিয়েছে, যা কমিশনের পেশাদারিত্বকে প্রশ্নবিদ্ধ করেছে।

তৃতীয় দফায় উল্লেখ করা হয়, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচন নিয়ে ইসির পূর্বঘোষিত সিদ্ধান্ত থেকে বিশেষ চাপের মুখে সরে আসা হয়েছে। এসব বিতর্কিত ও নজিরবিহীন সিদ্ধান্তের প্রতিবাদে শান্তিপূর্ণভাবে এই অবস্থান কর্মসূচি পালন করা হচ্ছে বলে জানান ছাত্রদলের নেতারা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ৩ দফা দাবিইসি কার্যালয়ছাত্রদলনির্বাচন কমিশন
শেয়ারTweetPin

সর্বশেষ

এসএসসিতে কুমিল্লা জেলায় প্রথম ইভা

আগস্ট ১২, ২০২৬

বিটিভির ডিজি হিসেবে কাজী জেসিনের প্রথম কার্যদিবস

আগস্ট ১১, ২০২৬

মোস্তাফিজকে আবারও রেখে দিলেও সাকিব-তাসকিনকে ছেড়ে দিয়েছে দল

আগস্ট ১১, ২০২৬

আবারও মেসি-সুয়ারেজের সাথে জুটি গড়তে পারেন নেইমার

আগস্ট ১১, ২০২৬

জীবন বাঁচাতে ও পরিবেশ রক্ষায় গাছের কোন বিকল্প নেই: ময়মনসিংহ জেলা প্রশাসক

আগস্ট ১১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT