চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশের সাথে সংঘর্ষের সময় গুলিতে ছাত্রদল নেতা নিহত

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:৪৪ অপরাহ্ণ ১৯, নভেম্বর ২০২২
- সেমি লিড, জনপদ, ব্রাহ্মণবাড়িয়া, রাজনীতি
A A

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে পুলিশের সাথে সংঘর্ষের সময় গুলিতে ছাত্রদল নেতা নয়ন মিয়া নিহত হয়েছে বলে অভিযোগ উঠেছে। নিহত নয়ন সোনারামপুর ইউনিয়ন ছাত্রদলের সহ-সভাপতি ও শিবপুর গ্রামের রহমত উল্লাহর ছেলে।

শনিবার বিকেলে উপজেলার পৌর শহরের মোল্লা বাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। জেলার অতিরিক্ত পুলিশ সুপার মোল্লা মোঃ শাহীন নয়নের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

বাঞ্ছারামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নূরে আলম জানান, বিএনপির নেতাকর্মীরা মিছিল নিয়ে এসে থানায় ইটপাটকেল ছুঁড়লে পুলিশ আত্মরক্ষায় গুলি চালায়। থানায় হামলার ঘটনায় ২ জনকে আটক করা হয়েছে।

স্থানীয়রা জানায়, বিকেলে বিএনপি কর্মীরা আগামী ২৬ নভেম্বর কুমিল্লায় বিএনপির বিভাগীয় সমাবেশ সফল করতে মোল্লা বাড়ি এলাকায় লিফলেট বিতরণ করছিল। এ সময় পুলিশ তাদের উপর গুলি ছুঁড়লে সোনারামপুর ইউনিয়ন ছাত্র দলের সহ-সভাপতি নয়ন মিয়া গুলিবিদ্ধ হয় ও পৌর যুবদলের আহ্বায়ক ইমান আলী আহত হয়। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে গুলিবিদ্ধ নয়নকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় পাঠানো হয়। সন্ধ্যার দিকে ঢাকা মেডিকেল কলেজে তার মৃত্যু হয়।

জেলা ছাত্রদলের আহ্বায়ক ফোজায়েল চৌধুরী বলেন, লিফলেট বিতরণকালে পুলিশ অতর্কিত হামলা করে নেতাকর্মীদের হতাহত করেছে।

এদিকে ছাত্রদল নেতা নয়নের মৃত্যুর ঘটনায় শহরের পাওয়ার হাউজ রোড থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে ছাত্রদলের নেতাকর্মীরা। এ ঘটনায় শহরজুড়ে উত্তেজনা বিরাজ করছে।

Reneta

স্থানীয় ছাত্রদলের নেতাকর্মীরা জানায়, শান্তিপূর্ণভাবে লিফলেট বিতরণকালে বাঞ্ছরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নূরে আলমের নেতৃত্বে কনস্টেবল বিশ্বজিত নয়নের পেটে গুলি করে। নয়নের হত্যার আমরা তীব্র নিন্দ ও প্রতিবাদ জানাই।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ছাত্রদল নেতা নিহতব্রাহ্মণবাড়িয়া
শেয়ারTweetPin
পূর্ববর্তী

নুসরাত হত্যা মামলা পুনঃতদন্তের দাবিতে মানববন্ধন

পরবর্তী

বিদেশিদের কাছে নালিশ করে কোনো লাভ নেই: কাদের

পরবর্তী

বিদেশিদের কাছে নালিশ করে কোনো লাভ নেই: কাদের

ডিসেম্বর থেকে বিদ্যুৎ ও জ্বালানির সঙ্কট থাকবে না- প্রধানমন্ত্রী

সর্বশেষ

আর্জেন্টিনা-স্পেন ফাইনাল মহারণ: পরিসংখ্যান কী বলছে

জুলাই ১৯, ২০২৬

গোল্ডেন বুট জিততে কী সমীকরণ মেলাতে হবে মেসিকে

জুলাই ১৯, ২০২৬

পেয়ারা বাগানে ঘুরতে গিয়ে ট্রলার থেকে পড়ে কলেজছাত্রের মৃত্যু

জুলাই ১৯, ২০২৬

দ্বিতীয়বার বিয়ে করলেন জেনিফার উইনগেট

জুলাই ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

শাপলা চত্বর হত্যাযজ্ঞ ছিল পরিকল্পিত, প্রধান আসামি শেখ হাসিনা: চিফ প্রসিকিউটর

জুলাই ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT