চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ছাত্রদলের ২ পক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ ছাত্রদল নেতার মৃত্যু

সুমন রায় সুমন রায়
১০:০৮ পূর্বাহ্ণ ২৬, মে ২০২৩
- সেমি লিড, জনপদ, নরসিংদী
A A
ছাত্রদলের সংঘর্ষে গুলিবিদ্ধ ছাত্রদল নেতার মৃত্যু, আহতরা হাসপাতালে ভর্তি. Channel i News - চ্যানেল আই নিউজ

নরসিংদী জেলা ছাত্রদলের আভ্যন্তরীণ কোন্দলের জেরে দু’পক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ ছাত্রদল নেতা সাদেকুর রহমান (৩২) নিহত হয়েছেন বলে জানা গেছে। এছাড়া গুলিবিদ্ধ হয়ে আরেক ছাত্রদল নেতা আশরাফুল (২২) ঢামেকে চিকিৎসাধীন।

বৃহস্পতিবার ২৫ মে বিকেল ৪টার দিকে শহরতলীর চিনিশপুরে জেলা বিএনপির কার্যালয়ের পাশে সংঘর্ষ হয়। এতে দু’জন গুলিবিদ্ধ হয়ে আহত হলে তাদের ঢামেকে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক সাদেকুর রহমানকে মৃত ঘোষণা করেন।

জেলা ছাত্রদলের সদ্য বহিষ্কৃত সিনিয়র সহ-সভাপতি মাইন উদ্দিন ভুইয়া এই তথ্য নিশ্চিত করেন। নিহত সাদেকুর রহমান শহরতলীর বাদুয়ারচর এলাকার মৃত আলাউদ্দিনের ছেলে ও সদ্য বহিষ্কৃত জেলা ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক।

Banglabid

পদবঞ্চিত ছাত্রদল নেতারা জানান, গত ২৬ জানুয়ারি সিদ্দিকুর রহমান নাহিদকে সভাপতি, মাইনুদ্দিন ভুইয়াকে সিনিয়র সহ-সভাপতি ও মেহেদী হাসানকে সাধারণ সম্পাদক করে জেলা ছাত্রদলের পাঁচ সদস্য বিশিষ্ট (আংশিক) কমিটি অনুমোদন দেয় কেন্দ্রীয় ছাত্রদল। এরপর থেকে ঘোষিত কমিটি বাতিলের দাবিতে পদবঞ্চিত ছাত্রদল নেতাকর্মীরা আন্দোলন করছিলেন। এই জেরে কেন্দ্রীয় বিএনপির যুগ্ম মহাসচিব ও জেলা বিএনপির আহ্বায়ক খায়রুল কবীর খোকনের চিনিশপুরের বাসভবন তথা জেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ে একাধিকবার হামলার ঘটনা ঘটে।

ছাত্রদলের কমিটি বাতিলের আন্দোলনের অংশ হিসেবে বৃহস্পতিবার চিনিশপুরে জেলা বিএনপির কার্যালয় সংলগ্ন স্থানে মোটরসাইকেল শোডাউন করে বিক্ষোভ করছিলেন পদবঞ্চিত ছাত্রদল নেতাকর্মীরা। এসময় ছাত্রদলের অপর গ্রুপের নেতাকর্মীরা অতর্কিত তাদের ওপর হামলা চালায়। এতে দু’গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়। এসময় মাথায় গুলিবিদ্ধ হয়ে সাদেকুর রহমান ও পিঠে গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হয় আশরাফুল ইসলাম।

ছাত্রদলের সংঘর্ষে গুলিবিদ্ধ ছাত্রদল নেতার মৃত্যু. Channel i News - চ্যানেল আই নিউজ

Reneta

পরে পদবঞ্চিত ছাত্রদলের নেতাকর্মীরা আহতদের উদ্ধার করে নরসিংদী জেলা হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যায়। কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে দু’জনকে ঢাকা মেডিকেলে পাঠায়। সেখানে নেয়ার পর সাদেকুর রহমানকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক।

জেলা ছাত্রদলের সদ্য বহিষ্কৃত সিনিয়র সহ-সভাপতি মাইন উদ্দিন ভুইয়া বলেন, জেলা বিএনপির আহ্বায়ক খায়রুল কবির খোকনের নির্দেশে জেলা ছাত্রদলের সভাপতি সিদ্দিকুর রহমান নাহিদের নেতৃত্বে এই হামলা ও গুলির ঘটনা ঘটে। ঢাকায় নেয়ার পর সাদেকুর রহমানকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। এই হত্যার নিন্দা ও দায়ীদের দ্রুত আইনের আওতায় আনার দাবী করছি।

নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার ফজলে ই খোদা বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। জেলা হাসপাতালে গিয়ে একজনকে গুলিবিদ্ধ অবস্থায় পাওয়া গেছে, অপর একজনকে এর আগেই ঢাকায় পাঠানো হয়েছে বলে জানতে পেরেছি। পরে সেখানে কেউ মারা গেছে কী না জানা নেই। কী কারণে এই ঘটনা ঘটেছে খতিয়ে দেখা হচ্ছে বলেও পুলিশের পক্ষ থেকে জানা যায়।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: নরসিংদী
শেয়ারTweetPin

সর্বশেষ

ঢাকায় আসছেন কিংবদন্তি ম্যারাডোনার সতীর্থ ক্যানিজিয়া

আগস্ট ১৬, ২০২৬

ওমেন’স চ্যাম্পিয়ন্স লিগে অভিষেকের অপেক্ষায় রাজশাহী স্টারস

আগস্ট ১৬, ২০২৬

থাইল্যান্ডে সাঁতারে আরেকটি স্বর্ণজয় রাফির

আগস্ট ১৬, ২০২৬

‘বিভ্রান্তকারীদের সমুচিত জবাব দিতে হবে, দেশকে স্থিতিশীল রাখতে হবে’

আগস্ট ১৬, ২০২৬
ছবি: সংগৃহীত

বঙ্গোপসাগরে লঘুচাপ: চার সমুদ্রবন্দর ও সাত অঞ্চলে সতর্ক সংকেত

আগস্ট ১৬, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT