চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্রত্যক্ষদর্শীর বর্ণনায় চেন্নাইগামী ট্রেন দুর্ঘটনা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:৩৮ পূর্বাহ্ণ ০৩, জুন ২০২৩
আন্তর্জাতিক, আন্তর্জাতিক সেমি লিড নিউজ
A A

ভারতের ওড়িশায় তিনটি ট্রেনের সংঘর্ষে মৃতের সংখ্যা বেড়েই চলেছে। ভয়াবহ এই দুর্ঘটনা ভারতসহ আতঙ্কিত করেছে বাংলাদেশের মানুষকেও। এই দুর্ঘটনার বর্ণনা দিয়েছেন শালিমার থেকে করমণ্ডল এক্সপ্রেসে ভুবনেশ্বরের উদ্দেশে ট্রেন যাত্রায় বেঁচে যাওয়া এক যাত্রী গৌতম মুখোপাধ্যায়।

গৌতম বলেন, ঘড়িতে তখন সময় সন্ধ্যা ৭টা। ট্রেনের বেশিরভাগ যাত্রীরা ঘুমাচ্ছিলেন। আমি কখনও ভাবতেও পারিনি এই অল্প সময়ে এমন কিছু হয়ে যাবে। আমরা সবাই নিজেদের মতো আরামে বসে ছিলাম। আমিও কিছুটা তন্দ্রাছন্ন অবস্থায় ছিলাম। হঠাৎ বিকট ঝাঁকুনিতে সব উলট-পালট হয়ে গেল। কিছু বুঝে ওঠার আগেই দেখলাম, সহযাত্রীরা ঝুলন্ত বার্থ থেকে কেউ আছড়ে পড়লেন, কেউ ছিটকে গেলেন অনেকটা দূরে। যারা বসেছিলাম, তারাও হুমড়ি খেয়ে সজোরে আছড়ে পড়লাম বগির মেঝেতে। এতক্ষণেই দেখলাম অনেকে আহত হয়ে গেছে। কারও মাথা ফেটে গেছে তো কারও হাত-পাতে গভীর আঘাত। তড়িঘড়ি দরজা খুলে বেরোতে গিয়েও পারলাম না। কারণ, বগির পরপর জানালা, দরজার কাঁচ ভেঙে খুঁটি আর তার তালগোল পাকিয়ে ভিতরে ঢুকে এসেছে।

ভারতীয় সংবাদমাধ্যমকে তিনি বলেন, স্থানীয়রা না থাকলে বাঁচাটা প্রায় অসম্ভব ছিল। ওরাই কোনরকমে আমাদের বগি থেকে টেনে টেনে বের করলেন। বাইরে এসে দেখলাম, রেললাইনের ধার বরাবর একের পর এক বিদ্যুৎ লাইনের খুঁটি দুমড়ে-মুচড়ে আছড়ে পড়েছে বগির গায়ে।

গৌতম আরও বলেন, আশেপাশে দেখে বুঝতে পারলাম- না হলেও শতশত মানুষ মারা গেছেন। আহত কয়েক শতাধিক। স্থানীয় বাসিন্দাদের সহযোগিতায় ক্রমশ ঘটনাস্থল ছেড়ে খানিক এগিয়ে গেলাম। আর্তনাদ, অ্যাম্বুল্যান্সের সাইরেন সব মিলিয়ে হৃদয়বিদারক পরিস্থিতি। এমন ভয়াবহ দৃশ্যের সাক্ষী যেন আর কাউকে না হতে হয়।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ট্রেন দুর্ঘটনাপ্রত্যক্ষদর্শীভারত
শেয়ারTweetPin

সর্বশেষ

ড্যাবের চিকিৎসক সমাবেশ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

আগস্ট ৮, ২০২৬

‘সৌদি-পাকিস্তান-তুরস্কের প্রতিরক্ষা চুক্তি কোনো দেশকে লক্ষ্য করে নয়’

আগস্ট ৮, ২০২৬

বাসের ধাক্কায় অটোরিকশা দুমড়েমুচড়ে প্রাণ গেল ২ জনের

আগস্ট ৮, ২০২৬

তাইজুলের চোট নিয়ে মিলল স্বস্তির খবর

আগস্ট ৮, ২০২৬

এভারেস্টের চূড়ায় বরফে ৩০ বছর: এবার স্বজনদের কাছে ফিরছে মরদেহ ‘গ্রিন বুটস’

আগস্ট ৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT