চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বরখাস্ত হয়ে মানসিকভাবে বিধ্বস্ত টুখেল

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:৫৪ অপরাহ্ণ ১২, সেপ্টেম্বর ২০২২
ফুটবল, স্পোর্টস
A A

ক্রোয়েশিয়ার ক্লাব ডায়নামো জাগরেবের কাছে ১-০ গোলে হেরে চ্যাম্পিয়ন্স লিগে বাজে শুরু হয়েছে চেলসির। ম্যাচের পর ফুটবলারদের দৃঢ়সংকল্প ও জয়ের ক্ষুধার অভাব ছিল বলে মন্তব্য করেছিলেন কোচ থমাস টুখেল। দলকে গুছিয়ে নেয়ার কথাও জানিয়েছিলেন। সেই সুযোগ অবশ্য পাননি। টুখেলকে দ্রুতই বরখাস্ত করে চেলসি।

ছাঁটাই হওয়ার কয়েকদিন পর বিষয়টি নিয়ে টুইটারে পোস্ট করেছেন ৪৯ বর্ষী জার্মান কোচ। সদ্য সাবেক ক্লাব তার হৃদয়ে একটি বিশেষ স্থানজুড়ে থাকবে বলেছেন।

‘এটি আমার লেখা সবচেয়ে কঠিন বিবৃতিগুলোর একটি। আশা করেছিলাম অনেক বছর আমাকে এটি করতে হবে না। চেলসিতে সময় ফুরিয়ে যাওয়ায় আমি মানসিকভাবে বিধ্বস্ত।’

Banglabid

‘চেলসি এমন এক ক্লাব যাকে পেশাগত ও ব্যক্তিগতভাবে নিজের বাড়ি বলেই মনে করেছি। শুরু থেকেই আমাকে স্বাগত জানানোর জন্য ক্লাবের সকল কর্মী, খেলোয়াড় এবং সমর্থকদের অনেক ধন্যবাদ জানাই।’

‘চ্যাম্পিয়ন্স লিগ এবং ক্লাব বিশ্বকাপ জিততে দলকে সাহায্য করতে পেরে যে গর্ব এবং আনন্দ পেয়েছি, তা চিরকাল আমার সঙ্গী হয়ে থাকবে। এই ক্লাবের ইতিহাসের অংশ হতে পেরে সম্মানিত বোধ করছি। গত ১৯ মাসের স্মৃতি সবসময় মনে থাকবে। আমার হৃদয়ে চেলসি একটি বিশেষ স্থানজুড়ে থাকবে।’

২০২১ সালের জানুয়ারিতে ফ্রাঙ্ক ল্যাম্পার্ডের স্থলে আসেন টুখেল। চেলসিতে তার যোগ দেয়ার পরপরই ক্লাবটিতে ইতিবাচক প্রভাব পড়ে। ইংলিশ প্রিমিয়ার লিগে টেবিলের চারে থেকে ২০২০-২১ মৌসুম শেষ করে ব্লুজরা। ম্যানচেস্টার সিটিকে হারিয়ে চ্যাম্পিয়ন্স লিগের শিরোপাও জিতেছিল। গত মৌসুমে ইংলিশ প্রিমিয়ার লিগে টেবিলের তৃতীয় স্থানে ছিল ইংলিশ জায়ান্টরা।

Reneta

চলতি মৌসুম চেলসির একেবারেই ভালো যাচ্ছে না। নতুন মালিকের অধীনে কাড়ি-কাড়ি অর্থ খরচের পর ঢেলে সাজানো ব্লুজদের আক্রমণে ছন্নছাড়া ভাব, রক্ষণে নাজুক অবস্থা। প্রত্যাশিত ফল মিলছে না। প্রিমিয়ার লিগে ৬ ম্যাচে ১০ পয়েন্টে টেবিলের ছয়ে আছে দলটি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: চেলসিটুখেললিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

মির্জা ফখরুলের মনোনয়নপত্র ইসিতে জমা দিয়েছে বিএনপি

আগস্ট ১৩, ২০২৬

‘শমিত আসছেন’ খবরে নিউইয়র্ক কসমস ক্লাবের ফেসবুক পেজে ঝড়

আগস্ট ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

৭ লাখ ৫৬ হাজার কিশোরের ফেসবুক-ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট বন্ধ!

আগস্ট ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত।

বিসিএসের মৌখিক পরীক্ষার্থীদের জন্য পিএসসির নতুন নির্দেশনা

আগস্ট ১৩, ২০২৬
ছবি: ২২ কেজি ওজনের বিরল প্রজাতির ধাতিনা ভোল মাছ (প্রতিনিধি)।

বঙ্গোপসাগরে ধরা পড়ল ‘ধাতিনা ভোল’ মাছ, দাম ৩ লাখ ৫৫ হাজার

আগস্ট ১৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT