চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অ্যাস্টন ভিলার কাছে হার, চেলসি কোচ বরখাস্ত

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:৩৭ পূর্বাহ্ণ ০৩, এপ্রিল ২০২৩
ফুটবল, স্পোর্টস
A A
চেলসি কোচের ছবি, ফুটবল ম্যাচের সময় স্টেডিয়ামে দেখা যাচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

চলতি মৌসুমে প্রিমিয়ার লিগে আলো ছড়াতে পারেনি চেলসি। একের পর এক ব্যর্থতায় টেবিলের এগারোতে অবস্থান। শনিবার ঘরের মাঠে অ্যাস্টন ভিলার কাছেও পরাজয়। দলের টানা ব্যর্থতায় কোচ গ্রাহাম পটারকে বরখাস্ত করেছে ইংলিশ জায়ান্ট ক্লাবটি।

স্ট্যামফোর্ড ব্রিজে অ্যাস্টন ভিলার কাছে ২-০ গোলে পরাজিত হয় ব্লুজবাহিনী। এরপর কোচ গ্রাহাম পটারকে বরখাস্ত করা হয়। রোববার ইংলিশ জায়ান্ট ক্লাবটি বিবৃতিতে বিষয়টি জানিয়েছে।

গত সেপ্টেম্বরে চেলসিতে যোগ দেন পটার। ৬ মাসের ক্যারিয়ারে তার অধীনে সব প্রতিযোগীতা মিলিয়ে চেলসি খেলেছে ৩১টি ম্যাচ। যার মধ্যে জয় ছিল ১২টি। ১১ হারের পাশাপাশি ড্রয়ের সংখ্যা ৮।

Banglabid

বিবৃতিতে চেলসি বলেছে, ‘চেলসি এফসি ঘোষণা করছে, গ্রাহাম পটার ক্লাব ছেড়েছেন। একটি সুন্দর পরিবর্তনের জন্য ক্লাবের সঙ্গে সহযোগিতা করার জন্য তিনি সম্মত হয়েছেন।’

‘গ্রাহাম আমাদেরকে চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে নিয়ে গেছেন, যেখানে আমরা রিয়াল মাদ্রিদের মুখোমুখি হব। চেলসি গ্রাহামকে তার সমস্ত প্রচেষ্টা এবং অবদানের জন্য তার প্রতি কৃতজ্ঞ। একই সঙ্গে তার ভবিষৎ উজ্বল হোক সেই কামনা করে।’
প্রিমিয়ার লিগ জায়ান্ট ক্লাবটি জানিয়েছে দলের অন্তর্বর্তীকালীন প্রধান কোচ হচ্ছেন ব্রুনো সাল্টার।’

চেলসি মালিক টড বোহেলি এবং সহকারি পরিচালক বেহদাদ এগবালি বলেছেন: ‘ক্লাবের সকলের পক্ষ থেকে, আমরা গ্রাহামকে চেলসিতে তার অবদানের জন্য আন্তরিকভাবে ধন্যবাদ জানাতে চাই। একজন কোচ এবং একজন ব্যক্তি হিসেবে গ্রাহামের প্রতি আমাদের সর্বোচ্চ সম্মান রয়েছে। তিনি সর্বদা পেশাদারিত্ব এবং সততার সাথে নিজেকে পরিচালনা করেছেন। তবে আমরা সবাই এই ফলাফলে হতাশ।’

Reneta

‘আমাদের ভক্তদের পাশাপাশি, আমরা সবাই ব্রুনো সাল্টার ও দলের সঙ্গে থাকব। কারণ আমরা মৌসুমে বাকী খেলাগুলোর দিকে নজর দেব। প্রিমিয়ার লিগে আমাদের ১০টি খেলা বাকি আছে। চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনাল রয়েছে।’

‘আমরা সে সকল ম্যাচগুলোর প্রতিটিতে সর্বাত্মক প্রচেষ্টা করবো, যেন আমরা আমরা উচ্চতায় মৌসুম শেষ করতে পারি।’

 

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অ্যাস্টন ভিলাগ্রাহাম পটারচেলসিলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

স্টোরেজে নতুন সম্ভাবনা: হার্ডড্রাইভের বিকল্প হতে পারে আলো!

আগস্ট ১৬, ২০২৬
ছবি: সংগৃহীত

কিশোরগঞ্জে প্রধানমন্ত্রী তারেক রহমান

আগস্ট ১৬, ২০২৬

ডারউইনে শান্ত-মিরাজদের রূপকথা, অস্ট্রেলিয়ায় প্রথম টেস্ট জয় বাংলাদেশের

আগস্ট ১৬, ২০২৬
ছবি: প্রতিনিধি।

পাহাড়ি সড়কে মুহূর্তেই নিভে গেল ৪ প্রাণ

আগস্ট ১৬, ২০২৬
ছবি: কলম্বিয়ার নতুন প্রেসিডেন্ট আবেলিয়ার্দো দে লা এসপ্রিয়েলা (আল জাজিরা)।

ভূমিকম্পে বিপর্যস্ত কলম্বিয়া: ট্রাম্পের কাছে শুল্ক স্থগিতের অনুরোধ

আগস্ট ১৬, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT