চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জিনের বাদশা পরিচয়ে প্রবাসীর স্ত্রীর সঙ্গে প্রতারণা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৮:৪৩ অপরাহ্ণ ০৪, সেপ্টেম্বর ২০২৪
জনপদ, ঝিনাইদহ
A A

ঝিনাইদহে প্রতারণার মাধ্যমে এক প্রবাসীর স্ত্রীর কাছ থেকে টাকা হাতিয়ে নেয়ার সময় হাতেনাতে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তারা নিজেদের জিনের বাদশা পরিচয় দিয়ে প্রতারণা করে আসছিল।

বুধবার (৪ সেপ্টেম্বর) সকালে শহরের ধোপাঘাটা ব্রিজ এলাকা থেকে ঝিনাইদহ সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল তাদের গ্রেপ্তার করে।

গ্রেপ্তাররা হলেন- নুর আলম, মামুন হোসেন ও সাইফুল ইসলাম। তারা সবাই গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার সমসপাড়া গ্রামের বাসিন্দা।

পুলিশ জানায়, গত ১ সেপ্টেম্বর সদর উপজেলার পোড়াহাটি গ্রামের এক প্রবাসীর স্ত্রীকে মোবাইলে জীনের বাদশা পরিচয় দিয়ে একটি চক্র প্রতারণা শুরু করে। স্বামী ও সন্তানের ক্ষতির ভয় দেখিয়ে ওই নারীর কাছ থেকে ২০ হাজার টাকা হাতিয়ে নেয় চক্রটি।

সর্বশেষ বুধবার ওই ভুক্তভোগীর কাছে স্বর্ণের গহনা চাইলে ওই নারী পুলিশের সঙ্গে যোগাযোগ করে। পরে ওই নারীর স্বর্ণালংকার নিতে গাইবান্ধা থেকে প্রতারকরা ঝিনাইদহ এলে পুলিশ অবস্থান শনাক্ত করে তাদের গ্রেপ্তার করে। তারা দেশের বিভিন্ন স্থানে এমন প্রতারণা করে আসছে বলে জানিয়েছে পুলিশ।

ঝিনাইদহ সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেলের উপ-পরিদর্শক (এসআই) মো. খালিদ হাসান (বিপিএম সেবা), এসআই রবিউল ইসলাম, এসআই কামরুজ্জামান ও এএসআই ইখলাচুর রহমান অভিযানের নেতৃত্ব দেন। এ ঘটনায় বুধবার দুপুরে ঝিনাইদহ সদর থানায় একটি মামলা হয়েছে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জিনের বাদশাঝিনাইদহপ্রতারণা
শেয়ারTweetPin

সর্বশেষ

আবারও ড্রেসিংরুমে আবেগঘন বার্তা রেখে গেল ইরান

জুন ২৭, ২০২৬

‘শুধু নির্যাতিত নই, দুর্ভাগাও’: ইরান কোচ

জুন ২৭, ২০২৬

উগার্তের চোটে ফিফার ক্ষতিপূরণ পেতে পারে ইউনাইটেড

জুন ২৭, ২০২৬

শোক সামলে ফ্রান্সের বিশ্বকাপ দলে ফিরলেন দেশম

জুন ২৭, ২০২৬
ছবি: সংগৃহীত

বুয়েটকে বিশ্বমানের গবেষণা ও উদ্ভাবনের কেন্দ্র হিসেবে গড়ে তোলা হবে: মাহদী আমিন

জুন ২৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT