চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

তাদের মানবিক গুণে মুগ্ধ চয়নিকা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:১৬ অপরাহ্ণ ০৯, জুলাই ২০২২
বিনোদন
A A

যাদের ক্যারিয়ার লম্বা সময়ের, যারা ক্রমাগত দারুণ সব কাজ উপহার দেন, কাজে যিনি নিজস্ব স্বাক্ষর ফুটিয়ে তুলতে পারেন- তারকা অভিনয়শিল্পীর মতো তাদেরকেও নামেই চেনেন দর্শক। তেমনই একজন নির্মাতা চয়নিকা চৌধুরী। সম্প্রতি গুণী অভিনয়শিল্পী আফজাল হোসেন, সাদিয়া ইসলাম মৌ ও শহীদুজ্জামানদের ফ্রেমবন্দি করে উচ্ছ্বাসটাও যেমন প্রকাশ করলেন, তেমনি জানালেন নিজের মুগ্ধতার কথাও!

ঈদের দিন বিকেল ৪টা ২০ মিনিটে চ্যানেল আইয়ের পর্দায় দেখানো হবে চয়নিকা চৌধুরীর পরিচালনায় বিশেষ টেলিছবি ‘প্রথম প্রথম প্রেম’। যে টেলিছবিতে একসঙ্গে ফ্রেমবন্দি হয়েছে সোনালী যুগের তিন অভিনেতা। আফজাল হোসেন, সাদিয়া ইসলাম মৌ এবং শহীদুজ্জামান সেলিম। তাদের সঙ্গে এই প্রজন্মের নতুন মুখ নাবিলা ইসলাম। তাদের সবার সাথে কাজ করতে যেয়ে রীতিমত মুগ্ধতার সাগরে চয়নিকা!

টেলিছবিটি নিয়ে নির্মাতা জানালেন, সোনালী যুগের মানুষ আফজাল হোসেন, সাদিয়া ইসলাম মৌ, শহীদুজ্জামান সেলিম। তারা যখন স্ক্রিপ্টটা পেলেন, তখন সেটা পড়ে আমাকে ফোন করে আলোচনা করলেন। রিহার্সেল করলেন, এবং অনটাইম সেটে আসলেন। প্রত্যেকে। বিশেষ করে মৌ উইথ মেকাপ সকাল ৯টার মধ্যে সেটে আসলেন। এই মানুষগুলোর সাথে কাজ করে অন্যরকম সম্মান পেয়েছি।

এই টেলিছবিটি করতে গিয়ে পুরো শুটিং ইউনিট এক নির্মম ঘটনার সাক্ষী হয়। শর্টসার্কিটে পুড়ে মৃত্যু হয় লাইটম্যান সবুজের। টেলিছবিটি তাকে উৎসর্গ করা হয়েছে বলে জানান চয়নিকা। তিনি বলেন, ‘শুটিংয়ের নয়, যদিও সেটা রাস্তায় ঘটে যাওয়া একটা দুর্ঘটনা। তবু সবুজ আমাদের সহকর্মী। ঈদের এই বিশেষ টেলিছবিটি প্রয়াত সেই সবুজকে উৎসর্গ করেছি।

চয়নিকা বলেন, যেদিন লাইটম্যান সবুজ দুর্ঘটনার শিকার হন, সেদিনের কোনো পেমেন্ট এই শিল্পীরা আমার কাছ থেকে নেননি। শুধু শিল্পীরা নন, লাইট, ক্যামেরা থেকে শুরু করে- কেউ এদিনের পেমেন্ট নেননি। এই মানবিক জিনিসগুলো আমার কাছে অন্যরকম মুগ্ধতার দৃষ্টান্ত।

তিনি বলেন, এই টেলিছবিটি চারদিন শুটিং হয়েছে। অতিরিক্ত দিনের কেউ পেমেন্ট তো নেন ই নাই, উল্টো যে মানবিক জিনিসগুলো তাদের থেকে পেয়েছি, তা অমূল্য। এতো মানবিক মানুষ। তারা সারাজীবনের নক্ষত্র, এই মানুষগুলোর সাথে কাজ করে সত্যিই আমি মুগ্ধ।

Reneta

টেলিছবিটি নিয়ে নির্মাতা বলেন, সুন্দর একটা সম্পর্কের গল্প নিয়ে এই টেলিছবির কাহিনী। ফারিয়া হোসেনের লেখা, এটির নির্বাহী প্রযোজকও তিনি।

এছাড়াও এই ঈদে চয়নিকা নির্মাণ করেছেন টেলিছবি ‘স্বাতী নক্ষত্রের আলোয়’। রচনা ইফফাত আরেফিন মাহমুদ তন্বী। এটিও প্রচারিত হবে ঈদের দিন দুপুর ২টা ৩০ মিনিটে, এনটিভিতে। ব্ল্যাক এন্ড হোয়াইটের ব্যানারে নির্মিত এটির প্রযোজক কাজী রিটন।

এছাড়া শাহরিয়ার শাকিল প্রযোজিত দুটি শর্টফিল্ম নির্মাণ করেছেন চয়নিকা। এজাজ মুন্নার লেখা বিকাশ নিবেদিত একটির নাম ‘চিলেকোঠার ব্যাচেলর’ এবং অন্যটির নাম ‘ম্যানারস’। এগুলোতে অভিনয় করেছেন ইরফান সাজ্জাদ, নাফিসা কামাল ঝুমুর, রোদশী সিদ্দিকা প্রমুখ।

সংখ্যায় কম নির্মাণ নিয়ে চয়নিকা বলেন, আমি বরাবরই চাই ভালো কাজ করতে। সামনে আমার সিনেমা, এটা নিয়ে ব্যস্ততা আছে। নাটককে ভালোভাসি, নাটক কখনোই ছাড়বো না। বেছে বেছে ভালো কিছু কাজ করতে চাই।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আফজাল হোসেনচয়নিকা চৌধুরীলিড বিনোদনসাদিয়া ইসলাম মৌ
শেয়ারTweetPin

সর্বশেষ

রেকর্ড ভাঙতে পারে ইউরোপের দাবানল, ফ্রান্স-স্পেনে ভয়াবহ পরিস্থিতি

জুলাই ২৮, ২০২৬

১৫ টেকনিক্যাল স্কুল-কলেজের দ্বিতীয় শিফটে শিক্ষার্থী শূন্য, ব্যাখ্যা চেয়েছে সরকার

জুলাই ২৮, ২০২৬
বৃষ্টির মধ্যে সবুজ গাছের পাতা, প্রাকৃতিক দৃশ্য।. Channel i News - চ্যানেল আই নিউজ

দেশজুড়ে ভারী বৃষ্টির আভাস

জুলাই ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

৩২ যুগ্ম সচিবকে বাধ্যতামূলক অবসর

জুলাই ২৭, ২০২৬

ফাইনালের পর আর্জেন্টিনার পিঠ ঘুরিয়ে দাঁড়িয়ে থাকার ব্যাখ্যা দিলেন মার্টিনেজ

জুলাই ২৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT