চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিএসএফের নির্যাতনে বাংলাদেশি নিহতের ঘটনায় ছাত্রশিবিরের প্রতিবাদ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:৩৬ অপরাহ্ণ ১৯, ডিসেম্বর ২০২৪
- সেমি লিড, রাজনীতি
A A
বাংলাদেশ ইসলামি ছাত্রশিবিরের লোগো, নীল রঙের ব্যাকগ্রাউন্ডে. Channel i News - চ্যানেল আই নিউজ

বেনাপোল সীমান্তবর্তী শার্শা উপজেলার সীমান্তে বিএসএফের নির্যাতনে তিন বাংলাদেশি যুবক নিহত হওয়ার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির।

বৃহস্পতিবার (১৯ ডিসিম্বর) এক যৌথ প্রতিবাদ বার্তায় ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি মঞ্জুরুল ইসলাম ও সেক্রেটারি জেনারেল জাহিদুল ইসলাম স্বাক্ষরিত এক বিবৃতিতে এই প্রতিবাদ জানানো হয়।

যৌথ প্রতিবাদ বার্তায় শিবির সভাপতি ও সেক্রেটারি জেনারেল বলেন, চলতি মাসের ৬ তারিখে পঞ্চগড় সদর উপজেলার হাড়িভাসা ইউনিয়নের মোমিনপাড়া ও ভারতের শিংপাড়া সীমান্তে আনোয়ার হোসেন (৩৬) নামের এক বাংলাদেশি নাগরিককে অন্যায়ভাবে হত্যা করে বিএসএফ। সেই রক্তের দাগ না শুকাতেই গতকাল ১৮ ডিসেম্বর যশোর সীমান্তে বিএসএফের হাতে আরও তিনজন বাংলাদেশি নাগরিকের নির্মম হত্যাকাণ্ড আমাদের গভীরভাবে উদ্বিগ্ন করেছে।

সাম্প্রতিক সময়ে বিএসএফের হাতে বাংলাদেশি নাগরিকদের হত্যা ও নির্যাতনের ক্রমবর্ধমান ঘটনা অত্যন্ত উদ্বেগজনক মাত্রায় পৌঁছেছে। এটি কেবল গুরুতর মানবাধিকার লঙ্ঘন নয়, বরং বাংলাদেশের সার্বভৌমত্বের প্রতি চরম অবজ্ঞার শামিল। আমরা এই নির্মম হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানাচ্ছি।

তারা বলেন, বাংলাদেশ সরকার বারবার সীমান্তে হত্যাকাণ্ড বন্ধ করার দাবি জানালেও ভারত সরকার তা উপেক্ষা করে চলেছে। এ ধরনের ঘটনা বাংলাদেশের মানুষের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি করেছে এবং এটি দুই দেশের সম্পর্কের জন্য মারাত্মক হুমকি হয়ে দাঁড়িয়েছে। আমরা ভারত সরকারের প্রতি জোরালোভাবে আহ্বান জানাচ্ছি, সীমান্তে বাংলাদেশি নাগরিকদের হত্যা ও নির্যাতন বন্ধে অবিলম্বে কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে হবে এবং আন্তর্জাতিক নীতিমালা কঠোরভাবে মেনে চলতে হবে।

নেতৃবৃন্দ বলেন, আমরা ভারত সরকারের এই কর্মকাণ্ডের তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং এ ধরনের অন্যায় ও দমনমূলক আচরণ রোধে আন্তর্জাতিক মহলে বিষয়টি জোরালোভাবে তুলে ধরার জন্য বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি।

ট্যাগ: বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরবিএসএফশিবিরের প্রতিবাদ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

বদিউল আলমের বক্তব্য প্রত্যাখ্যান করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন

পরবর্তী

বাংলাদেশে খেলার বিষয়ে উচ্ছ্বসিত হামজা যা বললেন

পরবর্তী
বাংলাদেশের জার্সি পরা খেলোয়াড় উচ্ছ্বাস প্রকাশ করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশে খেলার বিষয়ে উচ্ছ্বসিত হামজা যা বললেন

Cricket players and officials on the field during a night match at a stadium. Channel i News - চ্যানেল আই নিউজ

টি-টুয়েন্টি সিরিজে বাংলাদেশের অবিস্মরণীয় সাফল্য

সর্বশেষ

সালাম দিয়ে সংসদ থেকে বিরোধীদলের ওয়াকআউট

আগস্ট ২৭, ২০২৬
নজরুলের জন্মজয়ন্তী উপলক্ষে চ্যানেল আই অনলাইন প্রতিবেদন. Channel i News - চ্যানেল আই নিউজ

নজরুল বনাম বৃটিশ সরকার: ধুমকেতুর আগুনে রাষ্ট্রদ্রোহের মামলা!

আগস্ট ২৭, ২০২৬

বাংলাদেশ আসক্তি পেশাজীবী সংগঠনের নতুন কমিটি

আগস্ট ২৭, ২০২৬

৬৪ জেলার আইনশৃঙ্খলাসহ সরকারি কার্যক্রম তদারকির দায়িত্বে ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী-হুইপ

আগস্ট ২৭, ২০২৬

প্রেমিক যুগলকে পৈশাচিক কায়দায় নির্যাতন, গ্রেপ্তার-৩

আগস্ট ২৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT