ঢাকার পল্লবীতে শিশু রামিসাকে ধর্ষণ ও হত্যা মামলার চার্জশিট আদালতে আজ রোববার দাখিল করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
রোববার (২৪ মে) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।
গত ১৯ মে সকালে মিরপুরের পল্লবীর একটি ফ্ল্যাটের খাটের নিচ থেকে রামিসার মস্তকবিহীন দেহ এবং পরে বাথরুম থেকে খণ্ডিত মাথা উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় পল্লবী থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়। প্রথমে প্রধান আসামি সোহেল রানার স্ত্রী স্বপ্না আক্তারকে আটক করা হয়। পরে সোহেলকে গ্রেপ্তার করে পুলিশ। সোহেল আদালতে দোষ স্বীকার করে জবানবন্দি দিয়েছেন।
স্বরাষ্ট্রমন্ত্রী জানান, ৫/৭ দিনের মধ্যে বিচারকাজ শেষ হবে আশাকরি। আদালতের বিষয় বলতে পারবোনা। তবে সবোর্চ্চ সাজা নিশ্চিত করতে যা যা প্রয়োজন, তা করা হবে।
স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, আগামীতে পাসপোর্টে ‘ইসরাইল ব্যতিত’ লেখা থাকবে। দলীয় কোনো ছবি থাকবে না, বাংলাদেশের প্রতিচ্ছবি থাকবে।








