চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
    https://www.youtube.com/live/AprmPSB8ZdA?si=2EQ6p1yXPemj_VEJ
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সিরাজগঞ্জে শেখ হাসিনাসহ ৫৪৯ নেতাকর্মীর নামে আদালতে অভিযোগপত্র দাখিল

ফেরদৌস রবিনফেরদৌস রবিন
১:২০ অপরাহ্ন ১০, নভেম্বর ২০২৫
- সেমি লিড, আদালত, জনপদ, সিরাজগঞ্জ
A A

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে সিরাজগঞ্জে নিহত জেলা যুবদলের সহসভাপতি সোহানুর রহমান রঞ্জু, বিএনপি কর্মী আব্দুল লতিফ ও সুমন হত্যা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে অভিযুক্ত করে মোট ৫৪৯ নেতাকর্মীর বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দিয়েছে পুলিশ।

গতকাল রোববার (৯ নভেম্বর) রাতে মামলার তদন্তকারী কর্মকর্তা শরীফুল ইসলাম ও প্রনয় কুমার প্রামানিক এসব তথ্য নিশ্চিত করে বলেন, সোমবার এই মামলার ধার্য্য তারিখ নির্ধারিত রয়েছে।

মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে হুকুমের আসামী করা হয়েছে।

মামলার অন্য আসামীদের মধ্যে রয়েছেন, মন্ত্রী পরিষদের সাবেক সচিব কবীর বিন আনোয়ার, সাবেক সংসদ সদস্য হাবিবে মিল্লাত মুন্না, সাবেক এমপি জান্নাত আরা হেনরী, জেলা আওয়ামী লীগের সভাপতি হোসেন আলী হাসান, সাধারণ সম্পাদক আব্দুস সামাদ তালুকদার, সিরাজগঞ্জ পৌরসভার সাবেক মেয়র সৈয়দ আব্দুর রউফ মুক্তা, সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান রিয়াজ উদ্দিন, পৌর আওয়ামী লীগের সভাপতি হেলাল উদ্দিন, সাধারণ সম্পাদক সেলিম আহম্মেদ, সাবেক জেলা পরিষদ চেয়ারম্যান ও সাবেক এমপি জান্নাত আরা হেনরীর স্বামী শামীম তালুকদার লাবু, জেলা আওয়ামী লীগের সহসভাপতি অ্যাডভোকেট আব্দুর রহমান।

উল্লেখ্য, বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলন চলাকালে ২০২৪ সালের ৪ আগস্ট সিরাজগঞ্জ জেলা যুবদলের সহসভাপতি সোহানুর রহমান রঞ্জু, বিএনপি কর্মী আব্দুল লতিফ ও সুমন শেখকে হত্যা করে আওয়ামী লীগের নেতাকর্মীরা। এঘটনায় ২২ আগস্ট রাতে জেলা যুবদলের সহসভাপতি সোহানুর রহমান রঞ্জুর স্ত্রী মৌসুমি খাতুন, সিরাজগঞ্জ পৌর এলাকার বিএনপিকর্মী নিহত আব্দুল লতিফের বোন সালেহা বেগম ও একই এলাকার বিএনপিকর্মী সুমন শেখের বাবা গঞ্জের আলী শেখ বাদী হয়ে পৃথক তিনটি মামলা দায়ের করেন।

এই তিনটি মামলায় ৪৬৩ জনের নাম উল্লেখসহ জেলা আওয়ামী লীগ-অঙ্গসংগঠনের মোট ৯০০ জনকে আসামি করা হয়। মামলার তদন্ত শেষে আদালতে অখিযোগপত্র দাখিল করা হয়।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ওবায়দুল কাদেরকবীর বিন আনোয়ারবৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনশেখ হাসিনার বিরুদ্ধে মামলা
শেয়ারTweetPin

সর্বশেষ

টাইমের ১০০ প্রভাবশালী ব্যক্তির তালিকায় যে কারণে এই ইরানি নির্মাতা

এপ্রিল ১৫, ২০২৬

নাহিদের প্রশংসায় কিউই কোচ, সিমন্সের চোখে ট্রাম্প কার্ড

এপ্রিল ১৫, ২০২৬

ইয়ামালের মাঝে তরুণ রোনালদোকে দেখেন থিয়েরি অঁরি

এপ্রিল ১৫, ২০২৬

বৈচিত্র্যময় কনটেন্ট উপহার দেওয়ার প্রত্যয়ে নতুন মাইলফলকে আনন্দ আলো

এপ্রিল ১৫, ২০২৬

ইরান যুদ্ধ শেষ হলে গ্যাসের দাম ব্যাপকভাবে কমে যাবে: ট্রাম্প

এপ্রিল ১৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT