কক্সবাজারে কাউন্সিলর ও টেকনাফ উপজেলা যুবলীগের সাবেক সভাপতি একরামুল হক হত্যাকাণ্ডের ঘটনায় শেখ হাসিনাসহ ১১ জনের বিরুদ্ধে অভিযোগ আমলে নিয়েছেন ট্রাইব্যুনাল-২। একইসাথে শেখ হাসিনা সহ ৮ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত। এদিকে জুলাই গণঅভ্যুত্থানের সময় সাভারে এপিসি থেকে ফেলে আসহাবুল ইয়ামিনকে হত্যার ঘটনায় পলাতক সাবেক এমপি সাইফুল ইসলামসহ ১৯ জনের বিরুদ্ধে অভিযোগ আমলে নেওয়া হয়েছে। জারি করা হয়েছে পলাতক ১৩ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা।






