বাংলাদেশ

আনন্দ-উল্লাসে চ্যানেল আই অনলাইনের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী

আনন্দ-উল্লাসে চ্যানেল আই অনলাইনের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী

তৃতীয় বছরে পদার্পণ করলো নিউজে পোর্টাল চ্যানেল আই অনলাইন। ২০১৫ সালের ২০ এপ্রিল যাত্রা শুরু। প্রতিষ্ঠাবার্ষিকীর দিনে আজ চ্যানেল আই অফিসে দারুণ আনন্দ, উৎসাহ আর উদ্দীপনায় পালিত হয় চ্যানেল আই অনলাইনের জন্মদিন।

চ্যানেল আই অনলাইনের মাল্টিমিডিয়া সেকশনের তৈরি তথ্যচিত্র প্রদর্শনের মধ্যে দিয়ে অনাড়ম্বর অনুষ্ঠানটি শুরু হয়। তথ্যচিত্রের পরে চ্যানেল আই অনলাইনের সম্পাদক জাহিদ নেওয়াজ খান বর্ষপূর্তির কেক কাটতে আহ্বান জানান চ্যানেল আই’র ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর এবং পরিচালক ও বার্তা প্রধান শাইখ সিরাজসহ প্রতিষ্ঠানের অন্য সহকর্মীদের।

চ্যানেল আই অনলাইন ও চ্যানেল আই সংবাদ কর্মীদের উপস্থিতিতে আনন্দঘন পরিবেশে  এ বিশেষ দিনটি উদযাপিত হয়।

চ্যানেল আই অনলাইনের প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানের কিছু মুহূর্ত দেখুন প্রামাণ্য চিত্রে

বিষয়:ডিজিটাল শর্ট

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…