চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চ্যানেল আই এর নতুন সংযোজন ‘প্রবাস সংবাদ’

দেওয়ান আব্দুল মান্নানদেওয়ান আব্দুল মান্নান
১০:২৫ অপরাহ্ণ ০১, ডিসেম্বর ২০২৫
প্রবাস সংবাদ
A A
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

লাল সবুজের উচ্ছাস নিয়ে বাংলাদেশের প্রথম ডিজিটাল স্যাটেলাইট টিভি ‘চ্যানেল আই’ এর যাত্রা। ১৯৯৯ সালের ১ অক্টোবর যাত্রা শুরুর পর থেকেই সংবাদ, নাটক, টেলিফিল্ম, টকশো, ছায়াছবি, রিয়েলিটি শো, ভ্রমন শো, রান্না বিষয়ক অনুষ্ঠান, ধর্ম ভিত্তিক অনুষ্ঠান, জনকল্যানমূলক অনুষ্ঠান যেমন আছে ঠিক তেমনি ‘প্রকৃতি ও জীবন’ অনুষ্ঠানের মাধ্যমে প্রকৃতি ও প্রাকৃতিক পরিবেশের ভারসাম্য রক্ষায় এবং ‘হৃদয়ে মাটি ও মানুষ’ অনুষ্ঠানের মধ্য দিয়ে বাংলাদেশের কৃষি অর্থনীতির উন্নয়নে সহায়ক ভূমিকা পালন করছে।

বাংলাদেশের টেলিভিশন মিডিয়ার একটি নতুন ধারা আর রুচির সংযোজন করেছে চ্যানেল আই । এক সুতোর মালায় গেঁথেছে বাংলাদেশের শিল্পী, সাহিত্যিক, সাংস্কৃতিক কর্মী, সকল জাতি, গোষ্ঠি, ধর্ম এবং রাজনৈতিক ধারাকে। বিশ্বজুড়ে বসবাসকারী সকল বাঙ্গালাীদের মধ্যে সেতুবন্ধন তৈরীতে কাজ করছে চ্যানেল আই। সারা বিশ্বে সমগ্র বাঙ্গালীদের, বাংলাদেশকে প্রতিনিধিত্ব করছে চ্যানেল আই । ‘হৃদয়ে বাংলাদেশ, প্রবাসেও বাংলাদেশ’ এই স্লোগান ধারন করেই চ্যানেল আই এর পথচলা।

এই পথচলায় শুরু থেকেই প্রচেষ্টা ছিল সময়োপযোগী অনুষ্ঠান নির্মাণ, বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনা, সমাজের নানা অসংগতি নিয়ে খবর ও তথ্যমূলক প্রচারের মাধ্যমে তার উপযুক্ত সমাধান খুজে বের করা।

২৬ বছরের পথচলায় চ্যানেল আই ব্যতিক্রমী উপস্থাপনা, সময়োপযোগী সংবাদ এবং অনুষ্ঠান প্রচারের মাধ্যমে জয় করেছে অগণিত মানুষের হৃদয় ও মন। সমগ্র বিশ্বের সকল বাংলা ভাষাভাষীদের মধ্যে চ্যানেল আই জনপ্রিয় চ্যানেলগুলোর মধ্যে অন্যতম। কিন্তু এই পথচলা মোটেও সহজ ছিল না। অনেক প্রতিকূলতা ও বন্ধুর পথ পেরিয়ে চ্যানেল আই এসেছে আজকের অবস্থানে। চ্যানেল আই একটি বিনোদনমূলক টিভি চ্যানেল হওয়া সত্ত্বেও বস্তুনিষ্ঠ, নিরপেক্ষ ও সময়োপযোগী সংবাদ প্রচারের মাধ্যমে পৌছেছে আজকের অবস্থানে। শুরুতে ২টি খবর দিয়ে চ্যানেল আই যাত্রা শুরু করলেও বর্তমানে দৈনিক প্রচারিত সংবাদের সংখ্যা ১১। যা চ্যানেল আইয়ের সংবাদের জনপ্রিয়তার মাপকাঠির নির্ণায়ক হিসাবে কাজ করে। চ্যানেল আই ভবিষ্যতেও এই ধারা বজায় রাখার ব্যাপারে সংকল্পবদ্ধ।

সময়ের চাহিদা মেটাতে চ্যানেল আই এর সংবাদ আয়োজনে এবারের নতুন সংযোজন ‘প্রবাস সংবাদ’। পুরো পৃথিবী জুড়ে বসবাস করা প্রায় ২ কোটি বাঙ্গালীদের জন্য এই আয়োজন। এই সংবাদ আয়োজনে প্রবাসী বাঙ্গালীদের হাসি-কান্না, সুখ-দুঃখ, ব্যবসা, সমাজ, সাফল্য সহ প্রবাসের সবকিছু নিয়ে চ্যানেল আই এর বিশাল আয়োজন। চ্যানেল আই প্রত্যাশা করে প্রবাসে সংবাদ প্রচারের মধ্য দিয়ে চ্যানেল আই প্রবাসীদের আকাঙ্খা ও চাওয়া সংবাদের মাধ্যমে সকল স্তরে, সকলের কাছে তুলে ধরতে সক্ষম হবে। সংবাদটি চ্যানেল আই’তে প্রচারিত হচ্ছে প্রতিদিন বাংলাদেশ সময় ভোর ৫ টায়।

এই উদ্যোগে বিভিন্ন দেশ থেকে চ্যানেল আই এর প্রতিনিধি হিসেবে যারা যুক্ত হয়েছেন তারা হলেন, যুক্তরাষ্ট্রে নিউইয়র্ক থেকে রাশেদ আহমেদ, মাইনুল ইসলাম, বাফেলো থেকে এনামুল হক, ফিলডেলফিয়াা থেকে জলি দাস, নিউজার্সি থেকে সুব্রত চৌধুরী, ক্যালিফোর্নিয়া থেকে নূরুল হুদা, ডালাস থেকে মনসুর চৌধুরী, ফ্লোরিডা থেকে এমরান জনি, ভার্জিনিয়া থেকে স্যাম রিয়া, মিশিগান থেকে সুলতান শরীফ, যুক্তরাজ্যর লন্ডন থেকে এমদাদ হোসেন, শাহ এমি হোসেন ও আব্দুল আহাদ সুমন, কানাডার ক্যালগেরি থেকে আহসান রাজিব বুলবুল, এডমন্টন থেকে শাহরিয়া হোসেন রিয়া, টরেন্টো থেকে সঞ্জয় চাকি, নাহিদ নাসরিন, ইউএই থেকে মেহেদি হাসান, সৌদি আরব থেকে এম ওয়াাই আলাউদ্দিন, ফ্রান্স থেকে এম এ হাশেম, জার্মানী থেকে হেলাল উদ্দিন, পর্তুগাল থেকে হাফিজ আল আসাদ ও জাপান থেকে আব্দুল্লাহ আল মামুন।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: চ্যানেল আইডিজিটাল স্যাটেলাইট টিভিনতুন সংযোজনপ্রকৃতি ও জীবনপ্রবাস সংবাদহৃদয়ে মাটি ও মানুষ
শেয়ারTweetPin

সর্বশেষ

আর্কাইভ দিবস: ঐতিহাসিক বিশ্বকাপ ফাইনাল দেখেছিলেন দুবাইয়ের রূপকার শেখ রাশিদ

জুন ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

সরকারি চাকরিজীবীদের বেতন বাড়ছে ৫০ শতাংশ

জুন ৯, ২০২৬

উদীয়মান তারকাদের জন্য বড় মঞ্চ বিশ্বকাপ

জুন ৯, ২০২৬

‘এই সরকার পাঁচ বছর দেশ চালাতে পারবে না’

জুন ৯, ২০২৬

সাবেক যুবদল নেতা বাবুসহ ২০ জনকে অভিযুক্ত করে মামলা

জুন ৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT